মা যদি না মানে তাহলে নন্দিনীকে বিয়ে করবে না রাজবীর

Spread the love

মা যদি না মানে তাহলে নন্দিনীকে বিয়ে করবে না রাজবীর।সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দিলেন বিগ বসের প্রতিযোগী রাজবীর দে।আজ বিগ বসের দুর্গে হাজির হয়েছিল বাংলার সাংবাদিকরা।এদিন এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে রাজবীরকে জিজ্ঞেস করা হয়,বিগ বস থেকে বেড়ানোর পর নন্দিনীকে বিয়ে করবে কিনা।তখন রাজবীর উত্তরে জানায়,বিয়ের কথা নন্দিনীকে বলেছিলাম, বেরিয়ে এনগেজমেন্ট করে নেব।তারপর মায়ের প্রসঙ্গ তোলেন তিনি।বিগ বসে মা আসলে মাকে জিজ্ঞেস করেন নন্দিনীকে পছন্দ কিনা?তখন মা রেগে উত্তর দেন,খেলতে এসেছিস ভালো করে খেল আগে।এরপর রাজবীরকে জিজ্ঞেস করা হয়,মায়ের আপত্তি থাকলে কি করবেন? উত্তরে বলেন,মা আমার প্রথম প্রাইওরিটি,মা না মানলে না বিয়ে করব না,তবে মানানোর চেষ্টা করব।

প্রেমিক’ রাজবীর দে’কে মারধরের জেরে মাঝপথেই ‘বিগ বস’-এর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন নন্দিনী দত্ত। এই নিয়ে দর্শকমহলের একাংশের মনে হয়েছে, রাজবীরের মায়ের হয়তো নন্দিনীকে পছন্দ নয়। কারণ নন্দিনীর রাজবীরের গায়ে হাত তোলাকে হয়তো সমর্থন করেননি রাজবীরের মা। এবার মাকে রাজি করিয় আদেও কি হবে তাদের?এখন দেখার অপেক্ষায় রাজবীর ও নন্দিনীর বিয়ে।

Leave a Reply