৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন, ভয়ঙ্কর সুনামির সতর্কতা জারি

Spread the love

সোমবার সকালে দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে কিছু উপকূলীয় এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাওতে। ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং লোকজনকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস সিটি থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় সকাল ৭:৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও সুনামির হুমকি

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামি ঢেউ আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে। ফিলিপাইন ইনস্টিটিউটের প্রধান তেরেসিতো বাকোলকল উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, “আমরা জনগণকে উঁচু স্থানে বা আরও ভেতরের দিকে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি।” ছোট আকারের সুনামি ঢেউ তাইওয়ান, জাপান, গুয়াম, পাপুয়া নিউ গিনি এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের বেশ কয়েকটি দ্বীপ দেশ ও অঞ্চলে আঘাত হানতে পারে।

আগ্নেয় বলয়ে অবস্থিত ফিলিপাইন

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি এবং উত্তর মালুকু প্রদেশের বাসিন্দারা ভূমিকম্পটি অনুভব করেছেন। ফিলিপাইন বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ, যা প্রায়শই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের শিকার হয়। এটি প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা ভূকম্পীয় ফাটলের একটি বলয়ের উপর অবস্থিত, যা ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত। এই দ্বীপপুঞ্জটি প্রতি বছর প্রায় ২০টি টাইফুন এবং গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের দ্বারাও আক্রান্ত হয়।

তিনবার তীব্র কম্পন অনুভূত হয়

জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৫টা বেজে ৭ মিনিট থেকে ৬টা ২৫ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.৭। এটি ভোর ৫টা বেজে ৭ মিনিটে অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ কিলোমিটার গভীরে। দ্বিতীয় কম্পনটি আসে ভোর ৫টা বেজে ১৮ মিনিটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এর কেন্দ্রস্থল ছিল মাটির ৭৯ কিলোমিটার গভীরে। তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ভোর ৬টা ২৫ মিনিটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬ এবং এর কেন্দ্রস্থল ছিল ৭৬ কিলোমিটার গভীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *