Balochistan train attack latest update। ‘পাক সেনা থাকা’ ট্রেনে হামলা বালোচদের

Spread the love

পাকিস্তানের বালুচিস্তানে জাফর এক্সপ্রেস ট্রেনে আবারও হামলা হয়েছে। এবারও বালুচ বিদ্রোহীরা ট্রেনে নিশানা করেছে। বালুচিস্তানের রাজধানী কোয়েটাগামী ট্রেনটিকে সুলতানকোট এলাকার কাছে নিশানা করা হয়েছে। এই শহরটি সিন্ধু এবং বালুচিস্তানের সীমান্তে অবস্থিত। একাধিক রিপোর্ট অনুযায়ী, পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। আহত হয়েছেন কয়েকজন।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বোমাটি রেললাইনের উপর রাখা ছিল, যেখানে বিস্ফোরণে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এই বোমা বিস্ফোরণে অনেকে আহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে বালুচ বিদ্রোহী সংগঠন বালোচ রিপাবলিক গার্ডস। বালুচ বিদ্রোহীদের বক্তব্য, তারা ট্রেনটিকে এই কারণে নিশানা করেছে কারণ তাতে পাকিস্তানি সেনাবাহিনীর জওয়ানরা ছিলেন।

এক বিবৃতিতে বালোচ রিপাবলিক গার্ডস লিখেছে, ‘ট্রেনে সেই সময় হামলা করা হয়েছে, যখন তাতে পাকিস্তানি সেনাবাহিনীর জওয়ানরা ছিল। এই বিস্ফোরণের ফলে পাকিস্তানি সেনাবাহিনীর বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। বোমা বিস্ফোরণের কারণে ট্রেনের ছ’টি কোচ লাইনচ্যুত হয়েছে।’ যদিও আপাতত কারও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। আর বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে।

শুধু তাই নয়, বালোচ রিপাবলিক গার্ডসের বক্তব্য, তারা ভবিষ্যতেও এই ধরনের অপারেশন জারি থাকবে। বালুচিস্তানকে পাকিস্তান থেকে মুক্ত না করা পর্যন্ত তাদের এই সংগ্রাম চলবে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ চলছে। সেই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, এই বছরে জাফর এক্সপ্রেসে একের পর এক হামলা চালানো হয়েছে। ১১ মার্চে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করা হয়েছিল। তার জেরে মৃত্যু হয়েছিল ২৬ জনের। জুনে চারটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। ৪ অগস্ট এবং ১০ অগস্ট ফের চালানো হয়েছিল হামলা। সেপ্টেম্বরে জাফর এক্সপ্রেসে হামলায় ১২ জন যাত্রী আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *