নিজের ইচ্ছে ছিল উচ্চ শিক্ষিত হওয়ার।কিন্তু টাকার অভাবে বেশিদূর পড়াশোনা করতে পারেননি শামসুদ্দিন।ছোট থেকে কষ্টই করে গেছেন, পেটের টানে মুম্বাইয়ে গিয়ে বিটাউনে লাইট ম্যানের কাজও করেছেন।একবেলা খেতে পারলে আরেক বেলা খেতে না পারা মানুষটির আজ কোটি কোটি টাকা।শামসুদ্দিন ছেলেকে হাফ ইয়ারলি পরীক্ষায় পাশ করায় বিএমডব্লিউ গাড়ি কিনে দিলেন।তবে এর পিছনে রয়েছে বড় ইতিহাস।মুম্বাইতে লাইট ম্যানের কাজ ছেড়ে পূর্ব বর্ধমানের গলসির পারাজে বিয়ে করেন তিনি।বিয়ে করে আর মুম্বাইয়ে যাননি।গলসিতে শুরু করেন চালের ব্যবসা। বেশ কয়েকটি বন্ধ হয়ে যাওয়া চালকল তিনি কিনে নেন। সেগুলিতে কাজ শুরু করেন। চালকল থেকে বিদেশে রপ্তানি হয় চাল। শামসুদ্দিন বলেন, “ধান ব্যবসা থেকে আমার কেরিয়ার শুরু। আল্লার আশীর্বাদে ভালোই যাচ্ছে। আমার ৯০ শতাংশ চাল বিভিন্ন দেশে যায়।”কোটিপতি শামসুদ্দিনের গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার, হুন্ডাই আলকাজারের মতো দামি গাড়ি। তবে মুম্বইতে গিয়ে কাটানো কষ্টের দিন ভোলেননি সামসুদ্দিন। তিনি বলেন, “একটা সময় এমন দিন গিয়েছে মুম্বইতে খেতে পাইনি। অক্লান্ত পরিশ্রমে করে আজ এই জায়গায়। আমি চাই আমায় দেখে তরুণ প্রজন্ম যেন আরও উজ্জীবিত হয়। তারাও জীবনে উন্নতি করতে পারে।”
