CJP Abhijeet Dipke Latest Update। আমার কোনও ধারণাই ছিল না ককরোচ আন্দোলন নিয়ে! ওরা ২ জনই আসল

Spread the love

CJP Abhijeet Dipke Latest Update: ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে নিম্ন আদালত। তা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, সৌরভ এবং আশুতোষ আদতে তাঁর কাছে আদর্শ, কারণ তাঁরা দু’জন না থাকলে সিজেপি এই জায়গায় পৌঁছাত না বলেই দাবি করলেন সিজেপির প্রতিষ্ঠাতা।

‘আমি ওদের আদর্শ বলে মনে করি’, বললেন দীপকে

তিনি বলেন, ‘সৌরভ (সৌরভ দাস) এবং আশু (আশুতোষ রাঙ্কা) হল এমন নেতা, যাদের আমি আদর্শ বলে মনে করি। এই আন্দোলনকে আমি কীভাবে এগিয়ে নিয়ে যাব, সে বিষয়ে আমার কোনও স্পষ্ট ধারণাই ছিল না। সেইসময় ওরা দু’জন এগিয়ে এসেছিল এবং যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। আর সিজেপি আজ যেখানে আছে, সেখানে নিয়ে এসেছে ওরা। ওদের দু’জনকে যে আমি নিজের ভাই বলে সম্বোধন করতে পারি, সেজন্য আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। ওদের থেকে অনেক কিছু শিখতে পারি আমি।’

সৌরভদের জামিনের আর্জি খারিজ করে কী বলল আদালত?

আর তিনি সেই মন্তব্য করেছেন সোমবার সৌরভ এবং আশুতোষের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বৃদ্ধির পরে। পুলিশ তদন্তের কথা উল্লেখ করে নিম্ন আদালত জানিয়েছে, এখন আর নির্ধারিত বিক্ষোভের জায়গা না হলেও দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালানোর জন্য সাধারণ মানুষকে সংগঠিত এবং প্রলুব্ধ করেছেন। নিরাপত্তা লঙ্ঘন করে যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে দুই সিজেপি নেতার জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।দিল্লির নিম্ন আদালত (স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট) জানিয়েছে, ‘আইনের প্রতি কোনওরকম শ্রদ্ধা প্রদর্শন’ করেননি সৌরভ এবং আশুতোষ। পুলিশের রিপোর্টে যেমনটা বলেছে, তাতে আগামিদিনে কোনও ‘অপরাধ’ করবে না বলে সিজেপি নেতারা যে বিবৃতি দিয়েছেন, তাতে ভরসা পাওয়া যাচ্ছে না। সেই পরিস্থিতিতে জামিন পাননি সৌরভরা।

জামিনের শুনানির বিষয়টিকে ‘প্রহসন’ বলল সিজেপি

তারপরই জামিন মামলার শুনানিতে আদালতে যা হয়েছে, তা নিন্দা করেছে সিজেপি। ককরোচদের তরফে অভিযোগ করা হয়েছে, সৌরভ এবং আশুতোষকে যে আটকে রাখা হয়েছে, তা ‘আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ উপহাস এবং রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় ক্ষমতার অপব্যবহার’। জামিনের শুনানির বিষয়টিকে ‘প্রহসন’ বলে অভিহিত করা হয়েছে সিজেপির তরফে। সিজেপির দাবি, ‘গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দমন করার’ উদ্দেশ্যেই সবকিছু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *