Europe Fridge Hacked। ইউরোপের ৬ দেশে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা! তাপমাত্রা পৌঁছল ৫০ ডিগ্রিতে

Spread the love

 

Cyberattack on Supermarket Fridges Across Europe

সাইবার হামলার নতুন কৌশল! এবার হ্যাকারদের নিশানায় ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজ এবং ফ্রিজার। ইন্টারনেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে দোকানের শীতলীকরণ ব্যবস্থা। বদলে দেওয়া হচ্ছে ফ্রিজের তাপমাত্রা। কোথাও কোথাও তা পৌঁছে যাচ্ছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে। ফলে নষ্ট হয়ে যাচ্ছে মাছ, মাংস, দুধ, পনির-সহ বিভিন্ন পচনশীল খাবার। শুধু একটি দেশ নয়, ইউরোপের অন্তত ছয়টি দেশে এই সাইবার হামলার (Cyberattack on Supermarket Fridges) প্রভাব পড়েছে। আয়ারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের একাধিক সুপারমার্কেটে এই সমস্যা দেখা দিয়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ইউরোপের খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তা নিয়ে।

সোমবার, ২ নভেম্বর সকালে বিভিন্ন সুপারমার্কেট কর্তৃপক্ষ তাদের শীতলীকরণ ব্যবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করে। তদন্তে জানা যায়, কয়েকটি দোকানের ফ্রিজ এবং ফ্রিজারের তাপমাত্রা রাতারাতি বেড়ে গিয়েছে (Cyberattack on Supermarket Fridges)। কোথাও আবার শীতলীকরণ ব্যবস্থা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। সুইডেনের একটি সুপারমার্কেটে পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে ফ্রিজারের তাপমাত্রা পৌঁছে যায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে।

সুইডেন থেকে আয়ারল্যান্ড, ক্ষতিগ্রস্ত একাধিক বিপণি

সুইডেনের আইসিএ এবং কোপ সুপারমার্কেট কর্তৃপক্ষ তাদের একাধিক দোকানে সমস্যার কথা স্বীকার করেছে। কোপের অন্তত ছ’টি দোকানের শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য দিকে, স্টকহোমের আইসিএ-র একটি দোকানে ফ্রিজারের তাপমাত্রা ৫০ ডিগ্রিতে পৌঁছে যায়। দোকানের বিক্রয় বিভাগের দায়িত্বে থাকা এঙ্গলা ইংওয়ালের দাবি, রাত ২টো নাগাদ হামলা হয়েছিল (Cyberattack on Supermarket Fridges)। কিন্তু ভোর সাড়ে ৫টার আগে বিষয়টি নজরে আসেনি। ততক্ষণে ফ্রিজারে রাখা সমস্ত খাবার নষ্ট হয়ে গিয়েছে।

আয়ারল্যান্ডের অন্যতম বড় সুপারমার্কেট সংস্থা সুপারভ্যালুর ২২৩টি দোকানের মধ্যে ১৩টিতে এই সমস্যা দেখা দিয়েছে। সংস্থার মালিক মুসগ্রেভ জানিয়েছে, নির্দিষ্ট একটি মডেলের শীতলীকরণ যন্ত্রে সমস্যা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দোকান থেকে সমস্ত ঠান্ডা ও হিমায়িত খাবার সরিয়ে ফেলা হয়েছে।

Cyberattack on Supermarket Fridges

বেলজিয়ামেও পরিস্থিতি উদ্বেগজনক। ক্যারিফোরের ৭০০টি দোকানের মধ্যে ১৫টিতে হামলার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ (Cyberattack on Supermarket Fridges)। কোলরুইট গোষ্ঠীর অধীন পাঁচটি স্পার দোকানেও সমস্যা হয়েছে। পাশাপাশি বেলজিয়াম ও লুক্সেমবার্গে অহোল্ড ডেলহাইজের বেশ কয়েকটি বিপণি ক্ষতিগ্রস্ত হয়েছে। এস্তোনিয়ায় অন্তত একটি সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা হ্যাকারদের নিশানায় পড়েছে। ফিনল্যান্ডের কেস্কো গোষ্ঠীর কয়েকটি ছোট দোকানেও তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়েছে। সেখানে নেটওয়ার্কের মাধ্যমে হস্তক্ষেপ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কী ভাবে কাজ করছে হ্যাকাররা?

বেলজিয়ামের শীতলীকরণ যন্ত্র প্রস্তুতকারী সংস্থা সাবকোবেলের প্রধান স্টিফান মোয়েলান্স জানিয়েছেন, হ্যাকাররা ফ্রিজের বাষ্পীভবন যন্ত্রগুলিকে ডিফ্রস্ট মোডে চালু করে দিয়েছিল। সাধারণত ফ্রিজের ভিতরে জমে থাকা বরফ গলানোর জন্য এই ব্যবস্থা ব্যবহার করা হয়। কিন্তু একটানা এই পদ্ধতি চালু থাকায় ফ্রিজের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। ফলে সংরক্ষিত খাবার নষ্ট হয়ে যায়।

 

 

Tag: Cyberattack on Supermarket Fridges | World News

Follow Us on: YouTube

Leave a Reply