ICJ For Sheikh Hasina: Hafiz Uddin Ahmed | হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি

Spread the love

Bangladesh Move To ICJ For Sheikh Hasina

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যখন নানা টানাপড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তান সফরে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (Hafiz Uddin Ahmed)। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এমনকি ভারত হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার (ICJ For Sheikh Hasina) হুঁশিয়ারিও দিয়েছেন। কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন বাংলাদেশের স্পিকার। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ নিয়ে।

গত ২৩ নভেম্বর থেকে ছ’দিনের সরকারি সফরে পাকিস্তানে রয়েছেন (Hafiz Uddin Ahmed) হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের সংসদের কোনও দায়িত্বপ্রাপ্ত স্পিকারের এটাই প্রথম সরকারি পাকিস্তান সফর। পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সে দেশে গিয়েছেন তিনি। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

 

ইসলামাবাদের সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হাফিজ। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের সময় ভারত বাঙালিদের স্বার্থে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বরং পাকিস্তানকে দুর্বল করাই ছিল নয়াদিল্লির মূল উদ্দেশ্য। তাঁর বক্তব্য, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছিলেন। কিন্তু তাঁদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।

উল্লেখযোগ্য বিষয়, ১৯৭১ সালে হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে বাংলাদেশের তরফে সাহসিকতার জন্য সম্মানিতও হন তিনি। তবে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে তাঁর এই বক্তব্যের সঙ্গে বহু ঐতিহাসিক নথি ও প্রতিষ্ঠিত তথ্যের অমিল রয়েছে।

ইতিহাস অনুযায়ী, মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত। পাশাপাশি মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র এবং সামরিক সহায়তাও দেওয়া হয়েছিল। ৩ ডিসেম্বর পাকিস্তানের বিমান হামলার পর সরাসরি যুদ্ধে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ চূড়ান্ত হয়।

 

হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি

পাকিস্তান সফরে শেখ হাসিনাকে নিয়েও সরব হয়েছেন বাংলাদেশের স্পিকার। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য একাধিকবার নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা।

এবার সেই দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে হাফিজ উদ্দিন জানিয়েছেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দিলে (Extradition From India) আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার (ICJ For Sheikh Hasina) কথা ভাবতে পারে বাংলাদেশ। যদিও ঠিক কোন আইনি ভিত্তিতে এই পদক্ষেপ করা হবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

স্পিকারের দাবি, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি জেলে পাঠানো হবে। আগামী ১০ বছরের মধ্যেও তাঁর দেশে ফেরার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন হাফিজ। একই সঙ্গে হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, ওই সময়ে বাংলাদেশের মানুষকে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে।

 

কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের পাশে বাংলাদেশের স্পিকার

ভারতকে নিশানা করার পাশাপাশি কাশ্মীর প্রশ্নেও পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। তাঁর বক্তব্য, রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। অর্থাৎ, এই ইস্যুতে ইসলামাবাদের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গেই সুর মিলিয়েছেন বাংলাদেশের স্পিকার।

পাশাপাশি আন্তর্জাতিক সংসদীয় মঞ্চেও পাকিস্তানের সহযোগিতার কথা উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের এক প্রার্থীকে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে পাকিস্তান সাহায্য করেছে বলে জানিয়েছেন হাফিজ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরও মজবুত হবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

Bangladesh Move To ICJ For Sheikh Hasina
Bangladesh Move To ICJ For Sheikh Hasina

 

ফুটবল ম্যাচের প্রসঙ্গ টেনেও ভারতের বিরুদ্ধে মন্তব্য

ভারত-পাকিস্তান সম্পর্কের প্রসঙ্গ উঠতেই বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে একটি মন্তব্য করেন হাফিজ। গত ১৭ নভেম্বর ঢাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে ফুটবল ফাইনালের প্রসঙ্গ টেনে তাঁর দাবি, স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৯৯.৯ শতাংশ দর্শক পাকিস্তানের সমর্থনে গলা মিলিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত ম্যাচে ভারত ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে, বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকেও সন্ত্রাসবাদী সংগঠন বলে আক্রমণ করেছেন স্পিকার। তাঁর দাবি, দলটির উপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশের সরকার।

 

সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে হাফিজ উদ্দিন আহমেদের একের পর এক ভারত-বিরোধী মন্তব্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলা এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞ মহলের নজর এখন ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার দিকে। একই সঙ্গে এই অবস্থান ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার।

 

Read More: World
Follow Us on: YouTube

Leave a Reply