Illegal Animal Hide Trade in Siliguri: অবৈধ পশুর চামড়ার কারবারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার, পুলিশের গাড়িতে ভাঙচুর! গ্রেপ্তার ৭

Spread the love

 

Illegal Animal Hide Trade in Siliguri:

অবৈধ পশুর চামড়ার কারবারের অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির দাগাপুর এলাকার দামড়াগ্রাম। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে চলে পরপর ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ঘটনায় পুলিশের গাড়িচালক-সহ একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন বজরং দলের সদস্যরাও। এই ঘটনায় (Illegal Animal Hide Trade in Siliguri) এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দাগাপুর এলাকায় এক ব্যক্তি পশুর চামড়ার অবৈধ কারবার চালাচ্ছেন বলে খবর পান বজরং দলের সদস্যরা। এরপরই তাঁরা বিষয়টি পুলিশকে জানান। অভিযোগের (Illegal Animal Hide Trade in Siliguri) ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ। সেই অভিযানে বজরং দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

অভিযোগ, অভিযান চলাকালীন গোডাউনের কয়েকজন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একসময় পুলিশকর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও (Illegal Animal Hide Trade in Siliguri)। এই হামলায় পুলিশের গাড়িচালক-সহ প্রধাননগর থানার বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। বজরং দলের সদস্যদের উপরেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সংগঠনের।

 

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত পুলিশকর্মীদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

Illegal Animal Hide Trade in Siliguri
Illegal Animal Hide Trade in Siliguri

 

এদিকে, পুলিশকর্মীদের উপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। জানা গিয়েছে, ধৃতেরা প্রত্যেকেই ওই গ্রামের বাসিন্দা। পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

 

অন্যদিকে, এই ঘটনার (Illegal Animal Hide Trade in Siliguri) প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে বজরং দল। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং দোষীদের শাস্তির দাবিতে মিছিল করেন সংগঠনের সদস্যরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। অবৈধ কারবারের অভিযোগের তদন্তের পাশাপাশি হামলার ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।

 

Read More: West Bengal News
Follow Us on: YouTube

Leave a Reply