IPS Officer K Jayraman। দুর্নীতিকাণ্ডে IAS-কে গ্রেফতার করে মমতার ‘রোষে’ পড়েন

Spread the love

IPS Officer K Jayraman: যে আইপিএস অফিসারের উপরে খড়্গহস্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকেই ‘ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস’-র প্রধান করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে পুলিশে যে একগুচ্ছ রদবদল করা হয়েছে, সেই ধারা অব্যাহত রেখে অর্থনৈতিক অপরাধ দমন শাখা তথা ‘ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস’-র প্রধান করা হয়েছে আইপিএস অফিসার কালিয়াপ্পন জয়রামনকে। ‘ডেয়ারডেভিল’ পদক্ষেপের জন্য যে দক্ষ এবং সৎ আইপিএস অফিসারকে মমতা সরকারকে কোণঠাসা করে দিয়েছিল বলে হামেশাই অভিযোগ করেছে বিরোধীরা।

SJDA দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিলেন IAS অফিসারকে

১৯৯৭ ব্যাচের আইপিএস অফিসার মমতা সরকারের রোষের মুখে পড়েছিলেন একটি দুর্নীতি মামলায় গ্রেফতারির পরবর্তীতে। ২০১৩ সালে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের (SJDA) আর্থিক দুর্নীতি মামলায় শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার জয়রামন গ্রেফতার করেছিলেন এক আইএএস অফিসারকে।

কম্পালসরি ওয়েটিং, কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়েছিল

আর সেই ঘটনার পরই আইপিএস অফিসারকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল মমতা সরকার। সরিয়ে দিয়েছিল শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ থেকে। কম্পালসরি ওয়েটিংয়ে ছয় মাস থাকার পরে তাঁকে অপেক্ষাকৃত ‘কম গুরুত্বপূর্ণ’ পদে বসানো হয়েছিল। অভিযোগ উঠত যে অত্যন্ত কড়া, দক্ষ এবং সৎ অফিসার হওয়া সত্ত্বেও তাঁকে কোণঠাসা করে রেখেছিল মমতা সরকার।

প্রোটোকল মেনে IAS অফিসারকে ধরেননি, যুক্তি ছিল মমতা সরকারের

তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে ওই আইএএস অফিসারকে গ্রেফতার করেছিলেন আইপিএস। একজন আইএএস অফিসারকে গ্রেফতারির জন্য একাধিক স্তর থেকে অনুমতি নিতে হয়। প্রোটোকল মেনে আইপিএস অফিসার কাজ করেননি। সেজন্যই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছিল।

তারপরও নিজের অবস্থানে অনড় ছিলেন আইপিএস অফিসার। ১৩ বছর আগে নবান্নে তৎকালীন রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাতের পরে তিনি বলেছিলেন, ‘আমার কোনও অনুশোচনা বা আক্ষেপ নেই।’

শুভেন্দুর আমলে নবজাগরণ

সেই আইপিএস অফিসারকে প্রথম থেকেই বাড়তি গুরুত্ব দিয়েছে শুভেন্দু সরকার। বিধানসভা ভোটের সময় তাঁকে এডিজি (উত্তরবঙ্গ) পদে বসানো হয়েছিল। তারপর তৃণমূলের জমানায় ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’-র তদন্তের জন্য যে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিশন গঠন করেছে শুভেন্দু সরকার, সেটির সদস্য সচিব করা হয় আইপিএস অফিসারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *