Jaishankar on buying Russian Oil। রাশিয়ার তেল কেনা বন্ধ করলেই ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে না

Spread the love

Jaishankar on buying Russian Oil: ইউক্রেনে দাঁড়িয়ে নাম না করে আমেরিকাকে ‘গুগলি’ দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সাইবিহার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে জয়শংকরকে প্রশ্ন করা হয় যে রাশিয়ার থেকে তেল কেনা দেশগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা, তারপরও কি মস্কোর দিকেই হাঁটবে নয়াদিল্লি। তার জবাবে জয়শংকর বলেন, ‘কেউ তেল বা অ্যালুমনিয়াম বা খনিজ সম্পদ বা ধাতু বা সার কিনছে অথবা কেউ কিনছে না – সেটা দিয়ে এই সংঘাতের সমাধানা করা যাবে না। আলোচনা, কূটনীতি ও দরকষাকষির মাধ্যমে এই সংঘাতের সমাধান করতে হবে। আমরা তাতেই উৎসাহিত করব।’

 

দীর্ঘদিন ধরেই রাশিয়ার তেল কেনা নিয়ে হইচই পশ্চিমী দুনিয়ার

আর জয়শংকরের সেই বার্তার প্রেক্ষিতে কূটনৈতিক মহল মনে করছে যে কিয়েভ থেকে দাঁড়িয়ে যেমন ইউক্রেনকে বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী, তেমনই ‘মেসেজ’ পাঠালেন ওয়াশিংটনেও। রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকেই মস্কো থেকে তেল কেনা নিয়ে ভারতের দিকে আঙুল তুলেছে পশ্চিমী দুনিয়া। যা নিয়ে বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। এটাও বলে এসেছে যে পশ্চিমী দুনিয়া নিজেরাই রাশিয়ার থেকে বিভিন্ন জিনিস কিনছে।

 

১৪০ কোটি মানুষকে তেলের জোগান দেওয়া চ্যালেঞ্জিং, বার্তা জয়শংকরের

সেই রেশ ধরে বৃহস্পতিবার কিয়েভে যখন রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে জয়শংকরকে প্রশ্ন করা হয়, তখন ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘(বিশ্ববাজারে) তেল নিয়ে যখন জটিল পরিস্থিতি চলছে, সেইসময় একইসঙ্গে ১৪০ কোটি মানুষকে তেলের জোগান দেওয়ার কাজ কতটা কঠিন, সেটা বুঝুন। ইউক্রেনের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমরা সেটার সম্মান করি। কিন্তু আমাদের নিজেদেরও দৃষ্টিভঙ্গি আছে। আর আমি আশা করব যে অন্যরা সেই দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান জানাবেন।’

রাশিয়া-ইউক্রেন নিয়ে আসল কাজ করতে রাজি ভারত, বললেন জয়শংকর

কিন্তু বাস্তবে যে কাজটা করলে রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে ইতি পড়তে পারে, সেটা করতে ভারত সবসময় তৈরি আছে বলে জানিয়েছেন জয়শংকর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে তিনি বলেছেন, ‘ভারত ধারাবাহিকভাবে বলে এসেছে যে এটা যুদ্ধের যুগ নয়। আর যুদ্ধক্ষেত্র থেকে সমস্যার সমাধানসূত্র বেরিয়ে আসবে না। মাত্র দু’দিন আগেই বিশকেক প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদী স্পষ্টভাবে বলেছেন যে অন্তহীন যুদ্ধের এখন যুদ্ধের সমাপ্তিকে রাস্তা করে দেওয়ার সময় এসে গিয়েছে। অর্থাৎ অন্তহীন যুদ্ধের অবসান ঘটাতেই হবে এখন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *