Jay Shah ICC Chairman:
আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক মঞ্চে ভারতের প্রভাব আরও একবার স্পষ্ট হল। টানা দ্বিতীয়বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। সোমবার, ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত করা হয়েছে। আইসিসির পরিচালকদের প্রস্তাবের পর বোর্ড তাঁর পুনর্নিয়োগে সিলমোহর দেয়। ফলে আগামী দিনেও বিশ্ব ক্রিকেটের প্রশাসনিক দায়িত্ব সামলাবেন ভারতের প্রাক্তন ক্রিকেট বোর্ডের সচিব।
আইসিসির তরফে জানানো হয়েছে, জয় শাহের নেতৃত্বের উপর বোর্ডের আস্থা থেকেই এই সিদ্ধান্ত (Jay Shah ICC Chairman)। বিশ্ব ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ক্রিকেটের আন্তর্জাতিক প্রসার, দর্শকসংখ্যা বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে আইসিসির। সেই কাজে ধারাবাহিকতা বজায় রাখতেই জয় শাহের উপর ফের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জয় শাহ (Jay Shah ICC Chairman) বলেন, আইসিসির বোর্ডের আস্থায় তিনি সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য আইসিসির সদস্য দেশগুলির সঙ্গে একযোগে কাজ করতে চান। ক্রিকেটকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে এই খেলার জনপ্রিয়তা বাড়ানোই তাঁর অন্যতম লক্ষ্য।
বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে ঘিরে বড় পরিকল্পনা রয়েছে তাঁর। দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্রিকেটের আন্তর্জাতিক জনপ্রিয়তা বাড়াতে চান জয়। তাঁর মতে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নতুন দর্শক এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের কাছে এই খেলাকে পৌঁছে দেওয়ার বিশেষ সুযোগ তৈরি করবে।

Jay Shah ICC Chairman: Reappointed For Second Term
শুধু বড় প্রতিযোগিতার আয়োজন নয়, ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও ভাবতে চান আইসিসি চেয়ারম্যান। জয় শাহ জানিয়েছেন, খেলোয়াড়, দর্শক, বাণিজ্যিক সহযোগী এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত অন্য সব পক্ষের স্বার্থ মাথায় রেখে আরও শক্তিশালী ও স্থায়ী কাঠামো গড়ে তোলা প্রয়োজন। ক্রিকেটের আসল শক্তি মানুষকে এক জায়গায় নিয়ে আসার ক্ষমতা। সেই শক্তিকে কাজে লাগিয়েই খেলাটির আরও উন্নতি করতে চান তিনি।
এদিকে জয় শাহের দ্বিতীয় মেয়াদকে (Jay Shah ICC Chairman) স্বাগত জানিয়েছেন আইসিসির একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারকে আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সিরিজগুলির গুরুত্ব বজায় রাখা আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ। অন্যদিকে আইসিসির স্বাধীন ডিরেক্টর রস রিভাজ মহিলাদের ক্রিকেটের উন্নতিতে আরও জোর দেওয়ার কথা বলেছেন। জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তথা আইসিসির ডেপুটি চেয়ারম্যান তাভেঙ্গওয়া মুকুহলানিও জয় শাহের নেতৃত্বের প্রশংসা করেছেন।