Jensen Huang Return To Nvidia: দুই সপ্তাহের মধ্যেই এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

Spread the love

 

Jensen Huang Return To Nvidia:

মাত্র দুই সপ্তাহের ব্যবধান। বিতর্ক, পদত্যাগ এবং একাধিক অভিযোগের পর ফের নিজের পুরনো পদে ফিরলেন চিপ নির্মাতা সংস্থা এনভিডিয়ার (Nvidia) প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) জেনসেন হুয়াং (Jensen Huang)। চিনা গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশ এবং বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। তবে সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের সিদ্ধান্তে আপাতত সেই বিতর্কের মধ্যেই ফিরেছে তাঁর নেতৃত্ব (Jensen Huang Return To Nvidia)। আর সিইও পদে প্রত্যাবর্তনের আগে নিজের জীবনের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা বোর্ডের কাছে স্বীকার করেছেন তিনি বলে দাবি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর।

জানা গিয়েছে, সোমবার এনভিডিয়ার বোর্ড অফ ডিরেক্টরস সর্বসম্মতিক্রমে জেনসেন হুয়াংকে অবিলম্বে সিইও পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। এর আগে ১১ তারিখে বিতর্কের জেরে পদত্যাগ করেছিলেন তিনি। চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। অ্যালিসের বিরুদ্ধে চিনা গুপ্তচর সংস্থার হয়ে কাজ করার সন্দেহ প্রকাশ করা হয়েছিল। ফলে গোটা ঘটনায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও সামনে আসে। যদিও বেজিং অ্যালিসের বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

এরই মধ্যে জেনসেন হুয়াংয়ের আরও কয়েকটি বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সেই তালিকায় তাঁর অধীনেই কর্মরত এনভিডিয়ার এক শীর্ষ আধিকারিকের নামও ছিল বলে খবর। এবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশ্যে আসা দুটি সম্পর্কের বাইরেও আরও একাধিক সম্পর্কের কথা বোর্ডকে জানিয়েছেন এনভিডিয়া প্রধান।

বোর্ডের কাছে কী স্বীকার করলেন জেনসেন?

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার এনভিডিয়ার বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন জেনসেন হুয়াং। সেই বৈঠকে নিজের অতীতের একাধিক সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানান তিনি। সংবাদমাধ্যমটির দাবি, নিজের আচরণের জন্য বোর্ডের সামনে অনুতাপ প্রকাশ করেন জেনসেন। পাশাপাশি ক্ষমাও চান।

সোমবার ফের অফিসে ফিরতেই কর্মীদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান তিনি (Jensen Huang Return To Nvidia)। তাঁকে স্বাগত জানাতে কর্মীরা ‘উই লাভ ইউ, জেনসেন!’ স্লোগান দেন। জবাবে আবেগঘন বক্তব্যে নিজের ভুলের কথা স্বীকার করেন এনভিডিয়া প্রধান।

জেনসেন বলেন, “আপনাদের সবাইকে এই পরিস্থিতির মধ্যে ফেলার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি কিছু গুরুতর ভুল করেছি। আবার নিজের জায়গা ফিরে পেতে কঠোর পরিশ্রম করব।” দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এবার আরও ভালো সিইও হয়ে ওঠার চেষ্টা করবেন। পাশাপাশি স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গেও তাঁর সম্পর্কের উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

Jensen Huang Return To Nvidia as CEO
Jensen Huang Return To Nvidia

 

জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে কী বললেন ট্রাম্প?

এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন (Jensen Huang Return To Nvidia) নিয়ে আপত্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। এশিয়া সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, হুয়াংকে পুনরায় দায়িত্ব দেওয়া নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর কথায়, এই ঘটনার মধ্য দিয়ে জেনসেন একটি বড় শিক্ষা পেয়েছেন।

তবে ট্রাম্পের সমর্থন সত্ত্বেও সংশ্লিষ্ট তদন্ত ও বাণিজ্যিক বিধিনিষেধের বিষয়টি এখনও গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। সোমবার মার্কিন বাণিজ্য দফতর সিঙ্গাপুরের সংস্থা ‘মেগাস্পিড’ (Megaspeed) সহ আরও কয়েকটি সংস্থাকে বাণিজ্যিক কালো তালিকাভুক্ত করেছে। এর ফলে মার্কিন সংস্থাগুলি ওই কোম্পানিগুলির কাছে চিপ কিংবা প্রযুক্তি বিক্রি করতে পারবে না।

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের মধ্যেই এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং। তবে তাঁর প্রত্যাবর্তনের পরেও গোটা ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর।

 

Read More: World News
Follow Us on: YouTube

Leave a Reply