Kali Puja 2025 Date। কালীপুজো ২০২৫ সালে কবে? 

Spread the love

আলোর উৎসব দীপাবলি সারা দেশেই মহাধুমধামসহকারে পালিত হয়। এই দিন বাঙালিদের কাছে বিশেষ দিন। কারণ এই দিন মা কালী বা দীপান্বিতা লক্ষ্মীর পুজো হয়। তবে এই বছর কালীপুজো বা দীপাবলির তারিখ নিয়ে সংশয় তৈরি হয়েছে। অনেকের মতে, দীপাবলি এই বছর ২০ অক্টোবর। আবার কারও কারও কথায়, ২১ অক্টোবর পড়ছে দিনটি। আদতে ২০ না ২১? সঠিক কোনটি জেনে নেওয়া যাক।

কালীপুজোর তারিখ নিয়ে বিভ্রান্তি

জ্যোতিষীর মতে, এই বছর বিভ্রান্তি আকস্মিক হয়নি। বরং গ্রহের গতিবিধির কারণেই দীপাবলির তারিখ নিয়ে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। নুম্রোভানির জ্যোতিষী সিদ্ধার্থ এস কুমার ব্যাখ্যা করেছেন সেই কারণ। তাঁর কথায়, বিভ্রান্তির কারণ হল গ্রহের গোচর বর্তমানে বিশ্বব্যাপী খুব আশাব্যঞ্জক নয়। মানুষ যদি ভুল করতে থাকে, তাহলে প্রকৃতি কীভাবে ন্যায়বিচার দেবে? প্রকৃতির রীতি হল মানবজাতিকে ভুলের মায়ায় পড়তে দেওয়া এবং তারপর ন্যায়বিচার আনা। তাঁর কথায়, বিভ্রান্তি আদতে তৈরি হয়েছে অমাবস্যা তিথি নিয়ে। এই তিথিটি এই বছর দুই তারিখেই পড়েছে।

কবে পড়ছে অমাবস্যা তিথি?

অমাবস্যা তিথিই কালীপুজো ও দীপাবলির একমাত্র তিথি। এই তিথি মেনেই কালীপুজো ও দীপাবলি পালন করা হয়। এই বছর অমাবস্যা তিথি ২০ অক্টোবর বিকাল ৩:৪৪ মিনিটে শুরু হবে এবং ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৫:৫৪ মিনিটে শেষ হবে।

কালীপুজো বা দীপান্বিতা লক্ষ্মীর পুজোর তিথি ক্ষণ

দৃক পঞ্চং মতে, দীপান্বিতা লক্ষ্মীর পুজো সোমবার, ২০ অক্টোবর, ২০২৫। পুজোর মুহুর্ত – সন্ধ্যা ০৭:০৮ মিনিট থেকে রাত ০৮:১৮ সময়কাল: ১ ঘন্টা ১১ মিনিট। প্রদোষ কাল – সন্ধ্যা ০৫:৪৬ থেকে রাত ০৮:১৮ মিনিট পর্যন্ত। বৃষভ কাল – সন্ধ্যা ০৭:০৮ থেকে রাত ৯:০৩ মিনিট পর্যন্ত।

কোন শহরে কবে দীপাবলি?

জ্যোতিষীর মতে, যেসব শহরে ৫:৩০ মিনিট বা তার আগে সূর্যাস্ত হয়, সেসব শহরে ২১ অক্টোবর দীপাবলি উদযাপন করা উচিত। যেসব শহরে ৫:৩০ মিনিটের পরে সূর্যাস্ত হয়, সেসব শহরে ২০ অক্টোবর উদযাপন করা উচিত। কালীপুজো যেহেতু মধ্যরাতে হয়, তাই ২০ অক্টোবর মধ্যরাতে অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *