Indians Jailed for Looting Sex Workers। যৌনকর্মীদের লুটপাট-মারধরের অভিযোগে ২ ভারতীয় পর্যটকের কারাদণ্ড সিঙ্গাপুরে

Spread the love

সিঙ্গাপুরে দুই ভারতীয়কে ৫ বছর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও, উভয়কেই ১২টি করে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এই ভারতীয়দের বিরুদ্ধে হোটেলের কক্ষে দুই যৌনকর্মীকে লুট ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। সাজাপ্রাপ্তদের নাম- আরোকিয়াস্বামী ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মাইলারাসান (২৭)। আদালতকে জানানো হয়েছিল যে আরোকিয়াস্বামী এবং রাজেন্দ্রন গত ২৪ এপ্রিল ছুটিতে ভারত থেকে সিঙ্গাপুরে এসেছিল। দু’দিন পরে লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটতে হাঁটতে এক অপরিচিত ব্যক্তি তাদের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন যে তারা যৌনকর্মীর সঙ্গে সময় কাটাকে চান কিনা।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি তখন তাদের দুই মহিলার সঙ্গে ফোন নম্বর দিয়ে চলে যায়। আরোকিয়াস্বামী সেই সময় রাজেন্দ্রনকে বলেছিলেন যে তার টাকার প্রয়োজন ছিল। রাজেন্দ্রনকে সে প্রস্তাব দেয় যে তারা সেই মহিলাদের হোটেল রুমে ডেকে তাদের লুটতে পারে। রাজেন্দ্রন সেই প্রস্তাবে রাজি হয়। সেদিন সন্ধ্যা ৬টার দিকে হোটেল রুমে প্রথম যৌনকর্মীর সাথে দেখা করার ব্যবস্থা করো হয়। সেই যৌনকর্মী ঘরে ঢোকার পর তারা নির্যাতিতার হাত-পা কাপড় দিয়ে বেঁধে চড় মারতে শুরু করে দু’জনে। তারা সেই যৌনকর্মীর গয়না, নগদ ২০০০ সিঙ্গাপুর ডলার, তার পাসপোর্ট এবং ব্যাঙ্ক কার্ড ছিনতাই করে।

এরপর রাত ১১টার দিকে, অন্য এক মহিলাকে হোটেল ঘরে ডেকে আনে তারা। সেই দ্বিতীয় যৌনকর্মী ঘরে আসার পর তার হাত শক্ত করে ধরে দু’জনে। রাজেন্দ্রন তার মুখ ঢেকে রেখেছিল, যাতে সে চিৎকার না করতে পারেন। তারা সেই যৌনকর্মীর থেকে ৮০০ সিঙ্গাপুর ডলার নগদ, দুটি মোবাইল ফোন এবং তার পাসপোর্ট চুরি করে। দু’জনেই তারা হুমকি দেয় যে, তারা ফিরে না আসা পর্যন্ত যেন তারা ঘর থেকে বের না হয়। আরোকিয়াস্বামী এবং রাজেন্দ্রনের ঘটনাটি প্রকাশ্যে আসে পরেরদিন। দ্বিতীয় নির্যাতিতা পরের দিন অন্য এক ব্যক্তিকে এই ঘটনার কথা জানান। এরপরই পুলিশকে ডাকা হয় এবং পরে দুই ভারতীয়কে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *