শনিবার ও রবিবার রক্ষণাবেক্ষণের কাজের জন্য শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল রয়েছে। জানা গিয়েছে, ডাউন লাইন ও ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের জন্য নেওয়া হবে ব্লক। আর শনিবার ৩১ অক্টোবর রাত থেকে ১ নভেম্বর রবিবার ভোর পর্যন্ত কাজ চলবে বলে এই শাখায় কিছু ট্রেন বাতিল হয়েছে।
রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে কাজ শুরু হবে। চলবে পরের দিন ১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত। মোট ৭ ঘণ্টার ব্লক নেওয়া হয়েছে। কল্যাণী ও কাঁচড়াপাড়া স্টেশনে কাজ চলবে। রেলের তরফে জানানো হয়েছে, শনিবার ও রবিবার দুই দিন মিলিয়ে রেলের তরফে মোট ২৭ টি ট্রেন বাতিল রয়েছে। কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। ১ নভেম্বর ৫৩১৭১ আপ শিয়ালদহ-লালাগোলা ট্রেনটি লালগোলার পরিবর্তে কাঁচড়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে।
শনিবার, ৩১ অক্টোবর বাতিল থাকছে, ৩১৬২৯, ৩১৬৩১, ৬৩১১১ আপ ও ৩১৬৩২,৩১৬৩৪ ডাউন শিয়ালদহ-রানাঘাট লোকাল। ওই দিন, ৩১৫৩৯, ৩১৫৪১ আপ ও ৩১৫৩৮, ৩১৫৪২ ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল বাতিল থাকবে। চলবে না ৩১৮৪১ আপ ও ৩১৮৪৪ ডাউন কৃষ্ণনগর লোকাল। ৩১৯২৯ ও ৩১৯২৮ আপ ও ডাউন শিয়ালদহ গেদে লোকালও বাতিল থাকছে। ৩১১৯২ কল্যাণী সীমান্ত লোকালও বাতিল। শনিবার বাতিল থাকছে, ৩৩৪৩১ আপ ও ৩৩৪৩২ শিয়ালদহ -লালগোলা লোকাল, শিয়ালদা-দত্তপুকুর লোকালও বাতিল হবে। ৩১ অক্টোবর, শনিবার ৬৩১১০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ ট্রেনটি শিয়ালদহের পরিবর্তে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে।

রবিবার, ১ নভেম্বর মাসের শুরুর দিনে বাতিল থাকবে, ৩১১৯১ নৈহাটি-শিয়ালদহ সীমান্ত লোকাল। ৩১৬১১ আপ ও ৩১৬১২ শিয়ালদহ-রানাঘাট লোকাল বাতিল থাকবে। বন্ধ থাকবে ৩১৫১১ আপ ও ৩১৫১২ ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল। এছাড়াও রবিবার চলবে না ৩১৮১১ আপ ও ৩১৮১২ ডাউন শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল। ৩১৯১১ আপ ও ৩১৯১২ ডাউন শিয়ালদহ গেদে লোকাল বাতিল হয়েছে রবিবার। এছাড়াও রেলের এই রক্ষণাবেক্ষণের কাজের জেরে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ১ নভেম্বর ৩১৩১১ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত ট্রেন ২টি কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি স্টেশনে যাত্রা শেষ করবে। ১ নভেম্বর, ৩১৩১২ ডাউন এবং ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল নৈহাটি স্টেশন থেকে যাত্রা শুরু করবে।