পুজোর মধ্যেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল। কলকাতায় প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে ১৬.৫ টাকা। আবার দিল্লিতে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫.৫ টাকা বেড়ে গিয়েছে। একইভাবে মুম্বইয়ে দাম বেড়েছে ১৫.৫ টাকা। সেখানে কলকাতার মতোই চেন্নাইয়ে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬.৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
তবে মধ্যবিত্তের হেঁশেলের জন্য স্বস্তির বিষয় যে ১৯ কেজি ভর্তুকিহীন বাণিজ্যক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। অক্টোবরে কলকাতায় ১৯ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৭০০.৫ টাকা। অগস্টে সেই দাম ১,৭৩৪.৫ টাকা ছিল। সেখান থেকে একধাক্কায় দাম কমানো হয়েছিল। তবে পুজোর মধ্যে কিছুটা দাম বাড়ানো হল। আজ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৭০০.৫ টাকা। দিল্লিতে আবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৫৯৫ টাকা খরচ পড়বে। মুম্বইয়ে প্রতিটি সিলিন্ডারের দাম পড়বে ১,৫৪৭ টাকা। চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি দাম পড়বে চেন্নাইয়ে। সেখানে ১৯ কেজির প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে ১,৭৫৪.৫ টাকা।
উৎসবের মরশুমে এবং বিহারের বিধানসভা নির্বাচনের আবহে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য পরিবর্তন করা হয়নি। সেই ২০২৫ সালের ৮ এপ্রিল থেকে যে দামটা আছে, সেটাই রেখে দেওয়া হল। অর্থাৎ অক্টোবরেও কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা পড়বে। যাঁরা ভর্তুকি পান, তাঁদের আরও কিছুটা কম দিতে হবে।

দেশের অন্যান্য মেট্রো শহরেও ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস ৮০০ টাকার ঘরে রয়েছে। অক্টোবরে দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে ৮৫৩ টাকা খরচ হবে। মুম্বইয়ে পকেট থেকে খসবে ৮৫২.৫ টাকা। আর চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কজি রান্নার গ্যাস কিনতে ৮৬৮.৫ টাকা খরচ হবে।