Mamata Serampore Meeting। ‘আফ্রিকান কান্ট্রিতেও এরকম হয় না’,

Spread the love

Mamata Serampore Meeting: পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা আফ্রিকান দেশেও হতে দেখেননি – দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুরের সভায় যোগ দিতে যাওয়ার আগে কালীঘাটের বাসভবনের বাইরে দাঁড়িয়ে মমতা অভিযোগ করেন, ‘আজকের মিটিংটা ১৫ দিন আগে থেকে কোর্টে লড়ে (করা হচ্ছে)…….। কোর্টের পারমিশন নেওয়া হয়েছে। আমাদের বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। নজরবন্দী করে রেখেছে প্রায়। আমি এরকম কোথাও দেখিনি। এমনকী আফ্রিকান কান্ট্রিতেও এরকম হয় না।’

গণতন্ত্রের পক্ষে ‘অশনিসঙ্কেত’, দাবি মমতার

মমতা অভিযোগ করেছেন যে তাঁর দলের বিধায়ক কুণাল ঘোষের উপরে হামলা চালানো হয়েছে। জুলুমবাজি চলছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি দাবি করেছেন, কুণালের উপরে হামলার ঘটনার পিছনে ‘বিজেপির গুন্ডাদের’ হাত আছে। যা গণতন্ত্রের পক্ষে ‘অশনিসঙ্কেত’ বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

 

গাড়িতে হামলা, দাবি কুণালের, যাচ্ছেন ভবানী ভবনে

কুণাল দাবি করেছেন, মমতার সভায় যোগ দিতে যাওয়ার সময় উত্তরপাড়ায় তাঁর গাড়িতে তাণ্ডব চালানো হয়েছে। ভাঙচুর চলেছে গাড়িতে। রড ও পাথর দিয়ে চলেছে হামলা। ডিমও ছোড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন কুণাল। সেই পরিস্থিতিতে তিনি আর শ্রীরামপুরে মমতার সভার উদ্দেশে যাননি। বরং গাড়ি ঘুরিয়ে রওনা দেন ভবানী ভবনের দিকে। তিনি দাবি করেন, ‘গুন্ডারাজ কেমন চলছে’, তা পুলিশকে দেখাতে যাচ্ছেন।

Leave a Reply