Naihati-Joka AC Bus Route। নৈহাটি থেকে সোজা দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত এসি বাস চালু!

Spread the love

Naihati-Joka AC Bus Route: নৈহাটি থেকে সোজা দক্ষিণ ২৪ পরগনার জোকা পর্যন্ত এসি বাস পরিষেবা চালু হল। তবে সেটা সরকারি বাস পরিষেবা নয়। বেসরকারিভাবে সেই দীর্ঘ রুটে এসি বাস পরিষেবার উদ্বোধন করা হয়েছে। যে অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়রা। তাঁরা সবুজ পতাকা দেখিয়ে বাস পরিষেবার সূচনা করেন। আপাতত ১০টি বাস চালানো হবে। আপ ও ডাউন মিলিয়ে প্রতিটি বাস দিনে দুটি ট্রিপ করবে।

 ৭০ কিমি দীর্ঘ বাসরুট চালু

0সূত্রের খবর, নৈহাটি থেকে ছেড়ে ব্যারাকপুর, ডানলপ, ইকোস্পেস, টাটা মেডিক্যাল সেন্টার, নারকেল বাগান, উইপ্রো, করুণাময়ী, চিংড়িঘাটা, মাঝেরহাট, তারাতলা হয়ে জোকায় পৌঁছাবে সেই বাস। ফেরার সময়ও একই রুট ধরে ফিরবে। যে বাসরুটের দৈর্ঘ্য ৭০ কিলোমিটারের মতো।

নৈহাটি-জোকা বাস নিয়ে কী বার্তা মন্ত্রীর?

সেই নৈহাটি-জোকা বাস পরিষেবার বিষয়ে পরিবহণ মন্ত্রী বলেছেন, ‘রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও চাঙ্গা করতে আজ বেসরকারি উদ্যোগে নৈহাটি-জোকা এসি বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে আমি হাজির ছিলাম। আপাতত এই রুটে ১০টি বাস চলবে।’

কোন রাস্তা দিয়ে চলবে নৈহাটি-জোকা বাস?

তিনি আরও বলেন, ‘নৈহাটি বাস টার্মিনাস থেকে বাস বেরিয়ে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট, চায়না পার্ক, করুণাময়ী, বিশ্ব বাংলা হয়ে টাটা মেডিকেল, চিংড়িঘাটা অতিক্রম করে বাস যাবে জোকা বাস ডিপো পর্যন্ত।’

শিলিগুড়ি, আসানসোল থেকে বীরভূম- নৈহাটিতে আরও বাস পরিষেবা

সেইসঙ্গে পরিবহণ মন্ত্রী জানিয়েছেন যে যাত্রীদের উন্নত পরিষেবা দিতে আধুনিক বিশ্রামাগার গড়ে তোলা হবে। শুধু তাই নয়, আগামিদিনে নৈহাটি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন পরিবহণ মন্ত্রী। তিনি বলেছেন, ‘আগামিদিনে নৈহাটি বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি, বীরভূম, আসানসোল, দুর্গাপুরগামী বাস চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *