Raj-Subhashree-Yaalini। দেবের পাশে নেই রুক্মিণী! এদিকে বর রাজকে নিয়ে গণপতি আরাধনা শুভশ্রীর

Spread the love

সোমবার গণেশ চতুর্থীর দিন গণপতির আরাধনায় মজেছেন টলিপাড়ার তারকারাও। দেব থেকে জিৎ, সকলেই বাড়ির গণেশ পুজোর ছবি-ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। এবার ছবি এল রাজ চক্রবর্তীর থেকেই। আরবানার বিলাসবহুল ফ্ল্যাটের বাসিন্দা তাঁরা। আর ঘরেই যত্ন করে সমস্ত ধরনের পুজো করে থাকেন দুজনে। তা সে জগন্নাথদেবের পুজো হোক বা অন্নপূর্ণা পুজো। এমনকী, গত বছর মেয়ে ইয়ালিনির জন্মদিনেও বাড়িতে পুজো রেখেছিলেন তাঁরা।

রাজ-শুভশ্রীর গণপতি আরাধনা

একদম ঘরোয়া আয়োজনেই গণেশ পুজো করলেন রাজ ও শুভশ্রী। ছোট্ট চৌকির উপর বসানো রুপোর গণেশ মূর্তি। ঠাকুরকে পরিয়েছেন লাল গোলাপ ও সাদা পত্মের মালা। দুদিকে কলা গাছ। প্রসাদে লাড্ডু, মোয়া, মোদক।

গণেশ ঠাকুরের সঙ্গে নিজেদের একটি সেলফিও শেয়ার করেছেন রাজ। যেখানে তাঁকে দেখা গেল সাদা রঙের পঞ্জাবিতে। আর বরের সঙ্গে কনট্রাস্টে লাল রঙের সালোয়ার পরেছেন শুভশ্রী। এই ছবিতে ইউভান অনুপস্থিত থাকলেও, নজর কাড়ল ইয়ালিনি। একরত্তি বসেছে মায়ের কোলের কাছে। তিনজনেরই কপালে সিঁদুরের লাল টিপ।

আর রাজের এই পোস্টের কমেন্ট সেকশনে প্রশংসায় ভরাল নেটপাড়া। একজন লিখল, ‘হ্যাপি ফ্যামিলি’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘শেষ ছবিটা সবচেয়ে মিষ্টি’।

কেন দেবের গণেশ পুজোয় নেই রুক্মিণী?

এদিকে সোমবার বাড়ির গণেশ পুজোর ছবি পোস্ট করেছেন দেব-ও। তবে সেখানে রুক্মিণী মৈত্রের উপস্থিতি নজর কেড়েছে নেটপাড়ার। ফের প্রশ্ন উঠেছে দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে। যদিও অভিনেত্রী আজকাল বেশিরভাগ সময়টা থাকেন মুম্বইতে। এমনকী, অক্ষয় কুমারের ছবিতে তাঁর কাজের কথাও শোনা যাচ্ছে। এক্ষেত্রে কলকাতায় তাঁর না থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

দেশু ৭ ঘিরে দেব-শুভশ্রীর ব্যক্তিগত জীবন বিতর্কে!

দেব ও শুভশ্রীর প্রেম চুকেবুকে গিয়েছে সেই কবেই! কিন্তু দেশু ৭ ছবিকে ঘিরে ফের চর্চায় তাঁদের রসায়ন। পুজোয় একসঙ্গে আসছেন তাঁরা। দেব বহুবার অনুরোধ করেছেন, তাঁদের দুজনের জীবনসঙ্গীকে নিয়ে যেন ট্রোল করা না হয়, তবে তাতেও থামার নাম নিচ্ছে না জল্পনা। এমনকী, মাঝে রটে যায় যে, শুভশ্রী আর রাজের দাম্পত্যে নাকি ফাটল ধরেছে। নায়িকা আলাদা বাড়িতে থাকছেন। আর পরে সেসব ভুল প্রমাণ করে রাজ-শুভশ্রী হাত ধরাধরি করে পৌঁছন উত্তম কুমারের জন্মবার্ষিকী উদযাপনে। এমনকী, গত সপ্তাহে ছেলে ইউভানের জন্মদিনেও তাঁদের দেখা যায় একসঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *