Rekha Patra BJP MLA: শরীরে বিষক্রিয়া! ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র

Spread the love

 

Rekha Patra BJP MLA on Ventilator:

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে ঠিক কী কারণে অসুস্থ হয়েছেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। বিজেপি বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিষক্রিয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। রবিবার সকালে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই ঘটনায় রাজনৈতিক মহলেও উদ্বেগ ছড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ নিজের হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা (Rekha Patra BJP MLA)। পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করায় পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

সেখানেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। বসিরহাটের হাসপাতালে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)-তে রাখা হয়েছিল। প্রায় চার ঘণ্টা চিকিৎসার পরেও শারীরিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়ায় তাঁকে (Rekha Patra BJP MLA) কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় হিঙ্গলগঞ্জের বিধায়ককে।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে ইন্টেনসিভ থেরাপি ইউনিটের (আইটিইউ) ১০ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন রেখা। তাঁকে (Rekha Patra BJP MLA) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে বলেও জানা গিয়েছে। তবে কী ধরনের বিষক্রিয়া, কী ভাবে তা শরীরে প্রবেশ করল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। চিকিৎসকেরা আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছেন।

Rekha Patra BJP MLA
Rekha Patra BJP MLA

 

রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় হাসপাতালে পৌঁছে বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে। তবে রেখার অসুস্থতা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও বিস্তারিত বিবৃতি দেয়নি বিজেপির জেলা নেতৃত্ব। পরিবারের তরফেও অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। ফলে বিষক্রিয়ার খবর সামনে এলেও তার নেপথ্যে কোনও নির্দিষ্ট ঘটনা রয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে সন্দেশখালি আন্দোলনের সময় থেকেই রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা পাত্র (Rekha Patra BJP MLA)। তৎকালীন শাসকদলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই আন্দোলনের জেরে জাতীয় রাজনীতিতেও নজর কাড়েন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে জয় পাননি। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন তিনি।

 

Read More: Politics | West Bengal News
Follow Us on: YouTube

Leave a Reply