SBI Jobs Latest Update। SBI-তে চাকরি হচ্ছে! নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কতদিন আবেদন করা যাবে?

Spread the love

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার (এসসিও) পদে ১১৬টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) sbi.co.in-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়া ব্যাঙ্কিং খাতে কেরিয়ার গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইন আবেদন ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন জমা দেওয়ার এবং ফি দেওয়ার শেষ হবে আগামী ১৬ মার্চ।

যোগ্যতার মাপকাঠি:

২০২৬ সালের ৩১ জানুয়ারির হিসেবে বয়স গণনা করা হবে।

১) সহকারী ভাইস প্রেসিডেন্ট (আইএস অডিট): ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

২) ডেপুটি ম্যানেজার (আইএস অডিট): ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

৩) ডেপুটি ম্যানেজার (সিএ – ইন্টারনাল অডিট): ২১ থেকে ৩৫ বছরের মধ্যে।

তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে

শিক্ষাগত যোগ্যতা

আইএস অডিট পদের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স (সিএস), আইটি, ইলেক্ট্রনিক্সে বিই/টেক/বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে। একই সময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) পদে প্রার্থীর জন্য আইসিএআই (ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া) এর সদস্য হওয়া বাধ্যতামূলক। এছাড়াও সব পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *