সুস্মিতার সঙ্গে মেগায় জুটি বাঁধতে চলেছেন আদৃত?

Spread the love

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ সুস্মিতা দে। তাঁকে সর্ব শেষ দেখা গিয়েছিল ‘কথা’ ধারাবাহিকে। এই মেগায় নায়িকার বিপরীতে ছিলেন সাহেব ভট্টাচার্য। তাঁদের জুটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। রিলের বাইরেও রিয়েল লাইফে এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল ভক্তরা। তবে কিছুদিন আগে শোনা যায় আবার মেগায় সাহেব ফিরছেন। ইতিমধ্যেই সেই মেগার প্রোমোও প্রকাশ্যে এসেছে। এবার গুঞ্জন ছোট পর্দার ‘উচ্ছে বাবু’ আদৃত রায়ের সঙ্গে জুটি বেঁধে নাকি মেগায় ফিরছেন। এবার ছোট পর্দায় ফেরা নিয়ে মুখ খুললেন সুস্মিতা। কি বললেন তিনি?

মেগায় ফেরা নিয়ে নায়িকা আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘১ মার্চ পর্যন্ত আমার ওয়েব সিরিজের শ্যুটিং চলবে। তাই এখনই তো এই বিষয়ে কিছু বলতে পারছি না। যদি চূড়ান্ত কিছু হয় তখনই জানাতে পারব।’ তবে এই সিরিজ ছাড়াও নায়িকা সম্প্রতি মঞ্চাভিনয়েও পা রেখেছেন। সেখানে অবশ্য তাঁর বিপরীতে সাহেবই রয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল ফের ছোট পর্দায় ফিরছেন সাহেব ভট্টাচার্য। এই নতুন মেগায় তিনি ফিরছেন পর্দার ‘গীতা এলএলবি’ হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে। ধারাবাহিকের নাম গঙ্গা। তাছাড়াও এই মেগায় দেখা মিলবে কৌশাম্বী চক্রবর্তীর। আর এই কৌশাম্বীর স্বামী অভিনেতা আদৃতের সঙ্গেই নাকি জুটি বাঁধতে পারেন পর্দার ‘কথা’।উল্লেখ্য, ‘কথা’ মাধ্যমে অনেক দিন পর ছোটপর্দায় ফিরেছিলে সাহেব। ‘কথা’য় তাঁর ও সুস্মিতা দে-র জুটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এখনও এই জুটি দর্শকদের অন্যতম পছন্দের একটি জুটি। সাহেব-সুস্মিতা প্রেমের গুঞ্জনও জোরালো।

টলিউডে কান পাতলেই শোনা যায় যে, ধীরে ধীরে বদলে গিয়েছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র সম্পর্কের রসায়ন। ‘কথা’-জুটির বাস্তবেও নাকি চলছে বিয়ে কথা। এমনকী, ২০২৬ সালে চার হাত এক হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *