বাড়ি যাওয়ার সময় ভয়ঙ্কর অভিজ্ঞতা মহিলা সাংবাদিকের! প্যান্টের চেন খোলা

Spread the love

 

Sexual Harassment in Kolkata Metro:

শহর ও শহরতলির মানুষের যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম মেট্রো। অথচ সেই মেট্রোর কামরাতেই অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ভয়ঙ্কর অভিজ্ঞতা এক মহিলা সাংবাদিকের। অভিযোগ, মহিলাদের জন্য সংরক্ষিত আসনের কাছে গিয়ে এক যুবক তাঁর শ্লীলতাহানি করেছেন। মেট্রো স্টেশনে নেমে অভিযোগ জানাতে গেলে সেখানে কেউ আমল দেননি বলেও অভিযোগ। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, তাঁদের কাছে কেউ কোনও অভিযোগ জানাননি। পরে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করেন তরুণী (Sexual Harassment in Kolkata Metro)। তবে এখনও অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পুলিশকে তাঁরা সহযোগিতা করছেন। আর এই ঘটনা সামনে আসতেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

অভিযোগকারিণী পেশায় সাংবাদিক। বাড়ি গড়িয়া এলাকায়। কর্মক্ষেত্র চাঁদনি চকে। তাঁর বক্তব্য, বৃহস্পতিবার অফিস থেকে বেরিয়ে চাঁদনি চক স্টেশন থেকে ৮ টা বেজে ৪৭ মিনিটের কবি সুভাষগামী মেট্রোয় উঠেছিলেন তিনি। গন্তব্য ছিল কবি নজরুল। চাঁদনি চকের ঠিক পরের স্টেশন এসপ্ল্যানেডে আসতেই স্বাভাবিকভাবেই মেট্রোয় ভিড় বাড়ে। সেই সময়ই মেট্রোয় ওঠেন অভিযুক্ত। তিনি মহিলা সংরক্ষিত আসনের পাশে যে স্থানে তিনি দাঁড়িয়েছিলেন, ঠিক তাঁর পিছনে গিয়ে দাঁড়ান।

ওই মহিলা সাংবাদিক জানান, কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারেন তাঁর শরীর স্পর্শ করছেন ওই যুবক (Sexual Harassment in Kolkata Metro)। তিনি প্রতিবাদ করেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। ওই ব্যক্তি সরেননি। অভিযোগকারিণীর বক্তব্য, ‘এসপ্ল্যানেড স্টেশন আসার পর ভিড় বেড়ে গিয়েছিল। আমি মহিলাদের সিটের সামনে দাঁড়িয়েছিলাম। কেউ স্পর্শ করছেন বুঝতে পেরে ঘুরে তাকাই। দেখি, একটা হাত পিঠ থেকে ধীরে ধীরে নামছে। যিনি ওই কাজ করছেন, তাঁর প্যান্টের (ট্রাউজার্স) চেন (জিপার) খোলা ছিল।’

Sexual Harassment in Kolkata Metro
Sexual Harassment in Kolkata Metro

 

ওই মহিলা যাত্রীর চেঁচামেচি করতেই কয়েক জন সহযাত্রীও প্রতিবাদ করেন। রবীন্দ্র সদন স্টেশনে অভিযুক্তকে নামিয়ে দেন কয়েক জন। অন্যদিকে, অভিযোগকারিণীর দাবি, রাত ৯টা ২৪ মিনিটে কবি নজরুল স্টেশনে পৌঁছোনোর পর সেখানে অভিযোগ জানাতে যান। কিন্তু কারও সাহায্য পাননি। যদিও মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, তাঁদের কাছে কোনও অভিযোগপত্র জমা পড়েনি। পুলিশের তরফে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তরুণীর অভিযোগ পেয়ে শেক্সপিয়ার সরণি থানা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত যুবককে চিহ্নিত করা যায়নি। সেই চেষ্টা চলছে।

 

 

Read More: West Bengal News
Follow Us on: YouTube

Leave a Reply