Suvendu Adhikari named Bengal CM। অভিষেককে ‘তুলতে’ ডানা ছেঁটেছিলেন মমতা

Spread the love

পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন বিধায়কের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে বেছে নেওয়ার প্রস্তাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে সায় দেন বিজেপি বিধায়করা। অন্য কারও নামই ওঠেনি। আর সর্বসম্মতিতে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার ফলে বাংলার নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নামে সিলমোহর পড়ে যায়। যা দেখে বিজেপির একাংশ টিপ্পনি কেটে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তুলে আনতে’ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে শুভেন্দুকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার প্রায় এক দশক পরে মমতাকে সরিয়ে দিয়েই বাংলার নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু।

ভবানীপুুরেই ফলেই নিশ্চিত হয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রী

আর শুভেন্দুকে যে বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবে বেছে নেওয়া হবে, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে। শুধু অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার এবং বিজেপির চিরাচরিত সারপ্রাইজ নীতির দিকে। শেষপর্যন্ত সারপ্রাইজ নীতির পথে হাঁটেনি পদ্মশিবির। বরং রাজনৈতিক দিক থেকে সবথেকে ‘যোগ্য’ ব্যক্তিকেই মুখ্যমন্ত্রী করার ঘোষণা করেন শাহ।

সূত্রের খবর, কিছুক্ষণ পরেই লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু। এবার ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি জিতে যাওয়ায় সংখ্যা প্রমাণ নিয়ে কোনও সমস্যাই নেই বিজেপির। নেহাতই আনুষ্ঠানিকতা পূরণ করা হবে। আর তারপর শনিবার সকালে ব্রিগেডের মাঠে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথ নেওয়ার কথা আছে।

সূত্রের খবর, শনিবার সকাল আটটা নাগাদ দিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে করে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *