Tanushree on Nana। ‘শয়তানের মৃত্যু’! এনেছিলেন যৌন হেনস্থার অভিযোগ

Spread the love

ভারতীয় চলচ্চিত্রে মিটু আন্দোলনের শুরুটা হয়েছিল প্রাক্তন মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত (Tanushree Dutta)-এর হাত ধরে। প্রয়াত অভিনেতা নানা পাটেকর (Nana Patekar)-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তনুশ্রী। বৃহস্পতিবার ভোরে গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে নানা পাটেকরের প্রয়াণের পর অনুরাগী থেকে শুরু করে সংবাদমাধ্যম— সবার নজরই ছিল তনুশ্রীর প্রতিক্রিয়ার দিকে।

বৃহস্পতিবার সকাল থেকেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ সরব দেখা যায় অভিনেত্রীকে। অবশেষে একটি ভিডিও বার্তার মাধ্যমে ঘটনাটি নিয়ে মুখ খুললেন তিনি।

বিমানবন্দর থেকে ভিডিও বার্তা ও তনুশ্রীর বক্তব্য

একটি ইভেন্টে যোগ দিতে লখনউ যাওয়ার পথে বিমানবন্দরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেন তনুশ্রী। সেখানে নানার নাম সরাসরি না উচ্চারণ করলেও পুরো বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খবরটা শুনেছি। আজ আমার কাজের দিন, লখনউতে একটা খুব বড় ইভেন্টের জন্য যাচ্ছি এবং আমি সেখানে মন দিতে চাই। কী অদ্ভুত একটা দিনে সবটা ঘটলো! আমার পুরো দিনের প্ল্যান করা ছিল— লাইভ করা, কনটেন্ট পোস্ট করা… আর এখন আমার চিন্তা হচ্ছে যে বিকেলে সংবাদমাধ্যম হয়তো শুধু ‘ইভিল ডেড’ (Evil Dead)-কে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমি কী ধরণের প্রতিক্রিয়া দেব তা আগে ভেবে নিই, তারপর প্রতিক্রিয়া দেব। তবে হ্যাঁ, পরিবারের প্রতি আমার সমবেদনা রইল কিন্তু…’।

Leave a Reply