সাগরের নীল জলে যেন লাল পরী! ভেজা গা, চাবুক ফিগার আর লাল বিকিনিতে মোহময়ী টেলিপাড়ার সুন্দরী নায়িকা। আর্য আর অপর্ণার জীবনে তৃতীয় ব্যক্তি হওয়ার জেরে সোশ্যাল মিডিয়ায় অনেকের চোখের বালি তন্বী লাহা রায়। তবে এই সুন্দরীর রূপে মোহিত পুরুষ হৃদয়ের অভাব নেই।
পুজো মিটতেই সোশ্যালে বোল্ড অবতারে ধরা দিলেন জি বাংলার এই নায়িকা। চিরদিনই তুমি যে আমার-এর মীরা এদিন ইনস্টায় নিজের জলকেলির একগুচ্ছ মুহূর্তের কোলাজ তুলে ধরলেন। মন খারাপের রেশ রয়েছে আনন্দমাখা সেই বার্তায়।
মাস কয়েক আগে জন্মদিনে থাইল্যান্ড ট্রিপে গিয়েছিলেন তন্বী। সেই ট্রিপেরই কিছু ঝলক এদিন তুলে ধরেছেন তন্বী। ক্যাপশনে লেখা, ‘এই যাত্রাপথে সে নিজেকে খুঁজে পেয়েছে’।
গত বছরই মা-কে হারান তন্বী। মাতৃবিয়োগের পর অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তন্বী। দুজনেই বেজায় সিরিয়াস ছিলেন। বিয়ের কথা পর্যন্ত নাকি শুরু হয়েছিল। তবে আচমকাই ছন্দপতন। একসঙ্গে পোস্ট করা মাখোমাখো ছবি ডিলিট করেন দুজনেই।
প্রকাশ্যে কিছু না জানালেও ইঙ্গিতে বুঝিয়ে দেন আর একসঙ্গে নেই তাঁরা। যদিও প্রকাশ্যে সেভাবে কিছু জানাননি।

থাইল্যান্ডের নীল জলে কখনও কালো মনোকিনিতে মনোহারিনী তন্বী, কখনও আবার শ্বেতশুভ্র পোশাকে লাস্য ছড়াচ্ছেন তিনি। কখনও লাল শিফন শাড়িতে ইয়োটে চেপে প্রকৃতিকে আলিঙ্গন করছেন, কখনও আবার থাইল্যান্ডের নাইটলাইফের স্বাদ নিচ্ছেদ চেটেপুটে।
বর্তমানে তন্বী লাহা রায়কে জি বাংলার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার -এ দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কমল। জিতুর বান্ধবী তথা অফিসের সহকর্মী মীরার চরিত্রে রয়েছেন তন্বী। আর্য সিং রায়কে মনেপ্রাণে ভালোবাসে মীরা। যদিও আর্যর মনের ডোর বাঁধা রয়েছে অপর্ণায়।