TRP-তে পরশুরামকে হারাল জি বাংলার এই মেগা

Spread the love

পুজোর পর প্রথম টিআরপি লিস্ট। একাদশীর দিনই টেলিভিশনের রিপোর্ট কার্ড হাতে পেল টেলিপাড়া। এই সপ্তাহের টিআরপি ঘিরে বাড়তি উন্মাদনা ছিল মহালয়ার অনুষ্ঠানের রেটিং ঘিরে। জলসা আর জি বাংলার মহালয়ার অনুষ্ঠান ঘিরে হাড্ডাহাড্ডি টক্কর হয় প্রতি বছরই।

এই বছর জি বাংলায় দেবী দুর্গা রূপে ধরা দিয়েছিলেন দেবের ‘কিশোরী’ ইধিকা। যিনি জি বাংলার ঘরের মেয়েও বটে। কিন্তু অভিজ্ঞ কোয়েলের কাছে হার স্বীকার করতে হল ইধিকাকে। স্টার জলসার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের (মাতৃরূপেণ সংস্থিতা) নম্বর ৪.৫। ওদিকে জি বাংলার জাগো মা জাগো দুর্গা আটকে গেল মাত্র ৩ রেটিং নিয়েই।

ওদিকে এই সপ্তাহে জলসার পরশুরামকে হারিয়ে এককভাবে বেঙ্গল টপারের মুকুট নিজের মাথায় নিল টিম পরিণীতা। পারুলকে প্রকাশ্যে স্ত্রীর স্বীকৃতি দিতে চলেছে রায়ান। সেই ট্র্যাক ঘিরে উত্তেজিত ফ্যানেরা, তারই প্রতিফলন রেটিং চার্টেও। সংগ্রহে ৬.৫ নম্বর। ওদিকে ৫.৯ নম্বর নিয়ে দ্বিতীয় পরশুরাম। প্রসঙ্গত, দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলে রাত ৮টার স্লটের এই লড়াই তাক লাগাচ্ছে।

তৃতীয় স্থানে রয়েছে একসঙ্গে তিনটি মেগা সিরিয়াল। জি বাংলার জগদ্ধাত্রী, ফুলকি এবং জলসার রাণী ভবানীর মতো পিরিয়ড মেগা ৫.৮ নম্বর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। চার নম্বরে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার, দাদামণি এবং রাঙামাতি তীরন্দাজ। তিনজনের ঝুলিতেই রয়েছে ৫.৭ নম্বর।

এক নজরে টিআরপি-র রেটিংঃ

প্রথম- পরিণীতা (৬.৫)

দ্বিতীয়- পরশুরাম (৫.৯)

তৃতীয়- জগদ্ধাত্রী, ফুলকি, রাণী ভবানী (৫.৮)

চতুর্থ- চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি, রাঙামাতি তীরন্দাজ (৫.৭)

পঞ্চম- জোয়ার ভাঁটা (৫.৬)

ষষ্ঠ- চিরসখা ৫.২

সপ্তম- কথা ও লক্ষ্মীর ঝাঁপি (৪.৮)

অষ্টম- তুই আমার হিরো (৪.৪)

নবম- অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ( ১৫ মিনিট) ৪.৩

দশম- কম্পাস ও কুসুম (৩.৬)

টিআরপি তালিকায় এই সপ্তাহে একসঙ্গে ব়্যাঙ্কিং ভাগ করে নিয়েছে একাধিক মেগা। নতুন মেগার মধ্যে জি বাংলার জোয়ার ভাঁটা একটু একটু করে এগোচ্ছে। জগদ্ধাত্রী তিন বছর পার করেও সেরা তিনে নিজের জায়গা ধরে রেখেছে যা বড়প্রাপ্তি অঙ্কিতা-সৌম্যজিৎ-এর জন্য।

নন ফিকশনের মধ্য়ে সারেগামাপা-র কথা না বললেই নয়। গানের এই রিয়েলিটি শোটি রেটিং এই সপ্তাহে উঠেছে ৪.৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *