Trump on Election Loss। নির্বাচনে হারের পরেও নিজের যুদ্ধনীতিতে অনড় ট্রাম্প

Spread the love

 

Trump Remains Steadfast on Iran War After Election Loss

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (Midterm Elections) রিপাবলিকান পার্টির নজিরবিহীন বিপর্যয়ের পর শেষ পর্যন্ত যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তাঁর ডেপুটি জেডি ভ্যান্স যে মন্তব্য করেছিলেন, ইরান যুদ্ধই নির্বাচনে হারার অন্যতম প্রধান কারণ, সেই বক্তব্যকেও কার্যত সমর্থন করলেন ট্রাম্প। যদিও যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন তিনি। বরং আবার একই পরিস্থিতি তৈরি হলে ফের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পক্ষেই সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট (Trump Remains Steadfast on Iran War)। ফলে নির্বাচনে হারের পরেও নিজের যুদ্ধনীতিতে অনড় ট্রাম্প।

এই পরিস্থিতিতে বুধবার হোয়াইট হাউসের নির্মীয়মাণ বলরুম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। তাঁকে প্রশ্ন করা হয়, ইরান যুদ্ধের কারণেই কি রিপাবলিকানদের এই ভরাডুবি? কারণ, এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি জানিয়েছিলেন, ইরান যুদ্ধই তাঁদের নির্বাচনে হারার অন্যতম প্রধান কারণ। সেই মন্তব্যের সঙ্গে তিনি একমত কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি মনে করি, কথাটা অনেকাংশেই সত্যি।” তাঁর যুক্তি, ইরান যুদ্ধের জেরে স্বল্পমেয়াদে আমেরিকায় পেট্রলের দাম বেড়েছে। আর তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর।

 

ঘটনার সূত্রপাত ৩ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফল সামনে আসার পর। এই নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে কার্যত ধরাশায়ী করে দিয়েছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের দুই কক্ষ, অর্থাৎ প্রতিনিধি পরিষদ (House of Representatives) এবং সেনেট—দুটিরই নিয়ন্ত্রণ চলে গিয়েছে বিরোধীদের হাতে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একাধিক রাজ্যেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ফলে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সির বাকি সময়টা যে যথেষ্ট কঠিন হতে চলেছে, তা স্পষ্ট।

 


Trump Remains Steadfast on Iran War

 

ভ্যান্সের মতে, ভোটারদের কাছে চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল—ইরান যুদ্ধ বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং ইজরায়েলের সঙ্গে সম্পর্কের পুনর্বিবেচনা (Trump Remains Steadfast on Iran War)। ফলে যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও রিপাবলিকানদের বিপর্যয়ের অন্যতম কারণ।

অন্যদিকে, জেডি ভ্যান্সের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি লেখেন, রিপাবলিকানদের নির্বাচনে হারার কারণ যুদ্ধ। তাঁর দাবি, ২০২৪ সালে যাঁরা ট্রাম্প-ভ্যান্স জুটিকে ভোট দিয়েছিলেন, তাঁদের একটা বড় অংশ এবার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন। অর্থাৎ, রিপাবলিকান সমর্থকরা ভোট দিতে আসেননি, এমন নয়। বরং ভোট দিতে এসেও তাঁদের অনেকে বিরোধী প্রার্থীদের বেছে নিয়েছেন।

 

 

Tag: Trump on Iran war | World News

Follow Us on: YouTube

 

Leave a Reply