বউমার গায়ের রং কালো।আর গায়ের রং কালো বলেই নাকি আর পছন্দ হচ্ছে না নববধূকে।দিন রাত উঠতে বসতে অল্প বয়সী নতুন বউকে কথা শোনাতো স্বামী,শ্বশুর ও শাশুড়ি। আর সেই নিয়েই লেগে থাকত ঝামেলা।এদিকে দেখাশোনা করে পছন্দ করে ১৫ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে বিয়ে করেছিলেন অর্ণব সরকার।বিয়ের আট মাস পরেই মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ, আর পাশের ঘরে স্বামী অর্ণবের ঝুলন্ত দেহ।ঘটনাটি নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া নিমতলা এলাকা।
মেয়ে মীরার বাবার অভিযোগ, ওই এলাকার বাসিন্দা অর্ণব সরকারের সঙ্গে সম্বন্ধ দেখে বিয়ে হয় মীরার।
বাবার অভিযোগ, “বিয়ের ২৬ দিন পর থেকে মেয়েকে শ্বশুর, শাশুড়ি, স্বামী বলত গায়ের রং কালো। তাই পছন্দ নয়। শ্বশুর, শাশুড়ি, বর মিলে মারধর করত। মঙ্গলবার রাতের দিকে অর্ণবের বাবার একটি ফোন পান তিনি। তিনি জানান, মীরা ও অর্ণব নাকি দরজা খুলছে না। এদিন ফোন পাওয়ামাত্রই মেয়ের শ্বশুরবাড়িতে দৌড়ে যান।দরজা ভেঙে ঢুকতেই দেখে মিষ্টিসুলভ বাচ্চা মেয়েটির এই পরিণতি।
মৃতার বাপের বাড়ির অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। শ্বশুর, শাশুড়ি ও দুই ননদের কঠোর শাস্তি চাইছেন।মৃতার বাবার অভিযোগ, “শ্বশুর-শাশুড়ি মীরাকে খুন করে ঝুলিয়ে দেয়। দরজা বন্ধ করে চলে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে গলায় দড়ি দিয়েছে অর্ণব।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
