WCতে রানে ফিরলেন শফালি! স্কোর কত?

Spread the love

আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজ শুরু হতেই রাজ্যের শিক্ষা বিভাগ এবং নির্বাচন কমিশনের মধ্যে নতুন করে বিবাদ তৈরি হল। শিক্ষকদের বুথ লেভেল অফিসার (বিএলও) হিসাবে নিয়োগ করার বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার পুরুলিয়ায় জঙ্গলমহল সাহিত্য উৎসবের উদ্বোধনে এসে রাজ্যের শিক্ষা মন্ত্রী কড়া সুরে কমিশনকে বিঁধে দাবি করেন, বিএলও নিয়োগের জন্য শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে অথচ এই বিষয়ে শিক্ষা দফতরের কাছে কোনও লিখিত যোগাযোগ বা চিঠি পর্যন্ত পাঠানো হয়নি।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রশ্ন, বিএলও-র বিষয়ে নির্বাচন কমিশন কী করছে, সে নিয়ে শিক্ষা দফতরের কাছে লিখিত কোনো কমিউনিকেশন নেই। অথচ ওরা রাজ্যে এসআইআর করবে বলছে। এরপর তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষকদের যদি বিএলও বানানোর পরিকল্পনা থাকে, তবে নির্বাচন কমিশনকে অবশ্যই শিক্ষা দফতরে একটি প্রকৃত কমিউনিকেশন পাঠাতে হবে এবং লিখিতভাবে জানাতে হবে। তাঁর কথায়, একটি সরকারি সংস্থা আরেকটা সরকারি সংস্থাকে চিঠি দেবে, এতে সমস্যা কী রয়েছে?

শুধু বিএলও নিয়োগেই নয়, এসআইআর বা নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়েও কেন্দ্রের শাসকদল বিজেপিকে তীব্র আক্রমণ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি বিপজ্জনক দল। এর থেকে বড় সার সত্য নেই। তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ম্যাপ তুলে প্রমাণ করে দিয়েছেন, বিজেপি ম্যাপ বোঝে না। এসআইআর-কে কেন্দ্র করে বিজেপির রাজনীতিকে ঠিক নয় বলে মন্তব্য করে মন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের প্রসঙ্গ টেনে আনেন।

তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরে বলেন, মায়ানমার বা বর্মা থেকে কলকাতা এটি আজাদ হিন্দ ফৌজ আসার রাস্তা ছিল, অথচ বিজেপি সেই পথকে নিয়ে বিদ্রূপ করছে। মন্ত্রীর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই প্রশ্ন করেছেন যে ওই চারটে রাজ্যে এসআইআর কেন হবে না? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্টতই অভিযোগ করেন যে, এসআইআর নিয়ে বিজেপি গোটা রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *