দু-দুবার ভারতীয় নারীর মন ভেঙেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ব্যাটসম্যান শোয়েব মালিক। টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার প্রাক্তন স্বামী ফের একবার চর্চায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। ২০১০ সালে সানিয়ার সঙ্গে নিকাহ সেরেছিলেন শোয়েব। ভালোবাসার সেই বিয়ের পরিণতি হয় বিচ্ছেদ।
২০২৪ সালের জানুয়ারি মাসে তৃতীয় বিয়ে করেন শোয়েব। সেই সময় জানা যায়, মাস কয়েক আগেই সানিয়া শরিয়ত আইন মেনে ‘খুলা’ নিয়েছেন শোয়েবের থেকে। তারপর ফের কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয় দুই তারকার ভক্তদের মধ্যে। সানিয়া ও শোয়েবের এক পুত্র সন্তান রয়েছে ইজহান মির্জা মালিক। তাঁর বয়স সবে ৭ বছর।
গত বছর জানুয়ারিতে করাচিতে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সাথে বিয়ে করেছিলেন শোয়েব। নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে, শোয়েব মালিক আর সানা জাভেদের সুখের সংসারে নাকি চিড় ধরেছে। দাম্পত্য নাকি বেশ টালমাটাল।
সানিয়া মির্জার আগে, শোয়েব মালিক ভারতের হায়দরাবাদ শহরের মেয়ে আয়েশা সিদ্দিকির সাথে ৮ বছর ধরে বিবাহিত ছিলেন। ডিভোর্সের কয়েকদিন পর হায়দরাবাদে ধুমধাম করে বিয়ে করেন শোয়েব ও সানিয়া। ওদিকে সানিয়া সেভাবে পাকিস্তানে যাতায়াত করেননি। কারণ নিজের নাগরিকত্ব বিসর্জন দেননি ভারতীয় টেনিস তারকা। দুবাইতে সংসার পেতেছিলেন দুজনে। তবে সানিয়াকে মনেপ্রাণে গ্রহণ করেছিল শোয়েবের পরিবার।
সানা জাভেদের সঙ্গে শোয়েবের বিয়েতে হাজির হয়নি ক্রিকেটারের পরিবারের সদস্যরাই। চলতি বছরের শুরুতে শোয়েবের বোন জানিয়েছিলেন, সানিয়া ‘ক্লান্ত’ হয়ে পড়েছিলেন স্বামীর একের পর এক পরকীয়ার জেরে, এই কারণেই শোয়েবকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শোয়েব ও তার তৃতীয় স্ত্রী সানার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যার পরে নেটিজেনরা অনুমান করছেন যে এই বিয়েও ভাঙতে বসেছে।

ভিডিয়োতে এক অনুষ্ঠানে পরস্পরের থেকে দূরত্ব বজায় রাখতে দেখা গেল শোয়েব ও সানাকে। চোখাচোখি তো দূর, পরস্পরের উপস্থিতি যেন সহ্য হচ্ছে না দুজনের।শোয়েব ও সানার এই ভিডিওর সঙ্গে একটি ক্যাপশনে লেখা রয়েছে, ‘তিন নম্বর বিয়েও ভাঙছে?’ নিচের কমেন্ট সেকশনে নেটিজেনরা বিতর্ক জুড়েছেন। বিবাহবিচ্ছেদের কথা উল্লেখ করে একজন নেটিজেন লিখেছেন, ‘এই বিয়েও টিকবে না। অন্যের সংসার ভেঙে সুখী হওয়া যায় না’।