অনুষ্ঠান করতে গিয়ে চরম হেনস্থার শিকার মৌনী! ‘ছবি তোলার অজুহাতে আমার কোমর স্পর্শ করে…’

Spread the love

অভিনেত্রী মৌনি রায় হরিয়ানার কর্ণালে সম্প্রতি ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে দর্শকদের মধ্যে থাকা কিছু বয়স্ক ব্যক্তি তাঁকে হেনস্থা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা তাঁর অভিজ্ঞতার ভাগ করে নেন। অভিনেত্রী জানান যে, তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন কয়েকজন লোক ছবি তোলার অজুহাতে তাঁর কোমর স্পর্শ করেছিলেন।

তিনি লিখেছেন, ‘গতকাল কর্ণালে আমার একটা অনুষ্ঠান ছিল। অতিথিদের আচরণে আমি অত্যন্ত হতাশ, বিশেষ করে দু’জন লোক যারা আমার দাদু বয়সী তাঁরা আমার সঙ্গে এই আচরণ করেন। অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, আমি মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময়, একজন তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলার জন্য আমার কাছে আসেন। তারপর এক কাকু আমার কোমরে হাত রেখেছিলেন।’ নায়িকা জানান, তিনি আপত্তি জানালে তাঁকে হেনস্থ করা হয়। তিনি আরও লেখেন, ‘যখন আমি বললাম, ‘স্যার, দয়া করে আপনার হাত সরিয়ে নিন, তখন আমার কথাটা ওঁদের পছন্দ হয়নি।’

মৌনির মতে, মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে থাকা দু’জন ব্যক্তি অশ্লীল মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি এবং গালিগালাজ করেন।

নায়িকার কথায়, ‘মঞ্চের সামনে দাঁড়িয়ে দু’জন ব্যক্তি আমাকে দেখিয়ে অশ্লীল মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। তাঁরা আমাকে গালিগালাজও করেন। আমি এটা বুঝতে পেরে প্রথমে ভদ্র ভাবে তাদের তা না করতে অনুরোধ করি। তারপর তারা আমার দিকে গোলাপ ছুঁড়ে মারতে শুরু করেন। তারপর, পরিবেশনার মাঝখানে, আমি মঞ্চ ছেড়ে চলে যাই। কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে এসে আমার অনুষ্ঠান শেষ করি। এরপরও, থামেনি এই অসভ্যতা আয়োজকরা ওদের সামনে থেকে সরিয়ে দেয়।’

কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মৌনি লেখেন, ‘আমরা শিল্পী, আমাদের শিল্পের মাধ্যমে সৎভাবে জীবিকা নির্বাহের চেষ্টা করছি। ভাবুন তো, এদের বন্ধুরা যদি এদের মেয়ে, বোন বা পরিবারের অন্য কোনও সদস্যের সঙ্গে এইভাবে আচরণ করত তাহলে কী করত তাঁরা! লজ্জা লাগা দরকার!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *