Madhyamik 2026। মাধ্যমিকের ৯ দিন আগে বড় ঘোষণা পর্ষদের! ভাগ্য পালটাবে অনেক পড়ুয়ার

Spread the love

স্কুলের গাফিলতির কারণে মাধ্যমিকের এনরোলমেন্ট হয়নি? মেলেনি অ্যাডমিট কার্ড? যোগ্য পড়ুয়াদের জন্য স্বস্তির খবর দিল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার দিনকয়েক আগে পর্ষদের তরফে জানানো হয়েছে, স্কুলের গাফিলতির কারণে যাতে যোগ্য পড়ুয়ারা বঞ্চিত না হয়, সেজন্য ২৪ ঘণ্টার জন্য এনরোলমেন্ট পোর্টাল খোলা হবে। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টা থেকে আগামী বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১২ টা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। তারপর স্কুল কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে কড়া ভাষায় নির্দেশ দিয়েছে পর্ষদ। তবে সেইসব করেও যে রেহাই পাবে না স্কুল কর্তৃপক্ষ, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, গাফিলতির জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে

কোন কোন পড়ুয়ারা এই সুযোগ পাবে?

১) টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২) নবম ও দশম শ্রণি মিলিয়ে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি থাকতে হবে।

৩) স্কুলের গাফিলতির কারণে বঞ্চিত পড়ুয়ারা।

স্কুল কর্তৃপক্ষকে কী কী করতে হবে?

১) মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল থেকে এনরোলমেন্ট রিপোর্ট ডাউনলোড করতে হবে।

২) সংশ্লিষ্ট পড়ুয়াকে দিয়ে স্বাক্ষর করতে হবে। প্রধান শিক্ষক বা শিক্ষিকারও স্বাক্ষরের প্রয়োজন আছে। তারপর সেটা পর্ষদের কাছে পাঠাতে হবে। দিতে হবে ফি।

৩) পর্ষদ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

কীভাবে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে?

আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের ‘এক্সামিনেশন সেকশন’ (নিবেদিতা ভবন, তৃতীয় তল, সল্টলেক, কলকাতা ৭০০০৯১) থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

কীভাবে টাকা দিতে হবে? কত ফি লাগবে?

পর্ষদের তরফে জানানো হয়েছে, এনরোলমেন্টের জন্য যে ফি লাগে, সেটা দিতে হবে। সেইসঙ্গে জরিমানা বাবদ দিতে হবে বাড়তি টাকা। অর্থাৎ লেট ফাইন দিতে হবে। আর সেই টাকা দিতে হবে নিবেদিতা ভবনে। নগদে বা ইউপিআইয়ের মাধ্যমে টাকা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *