অনেক দিন ধরে এই বৈঠকের প্রত্যাশা করছিলেন পুতিন

Spread the love

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস-এর তথ্যমতে, পুতিন চীন সফরে এসে প্রেসিডেন্ট শি জিনপিং-কে আগের মতোই ‘প্রিয় বন্ধু’ বলে অভিহিত করেছেন।রুশ নেতা একটি চীনা প্রবাদও স্মরণ করেন – ‘একদিন দেখা না হলেও মনে হয় যেন তিনটি শরৎকাল কেটে গেছে’ – যা সাধারণত কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার বা কোনো লক্ষ্য অর্জিত হওয়ার জন্য দীর্ঘ ও কষ্টকর অপেক্ষাকে বোঝাতে ব্যবহৃত হয়।

পুতিন বলেছেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক এক ‘অভূতপূর্ব উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে।তাস-এর তথ্যমতে, তিনি আরও উল্লেখ করেন যে, গত ২৫ বছরে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

কয়েকদিন আগে চীনে সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে, আল জাজিরা প্রতিবেদনে বলছে, পুতিনের এই সফর এবং সম্প্রতি সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সফর অনেকটাই ভিন্ন। কারণ, রুশ নেতা চীন-রাশিয়া বন্ধুত্বের ২৫ বছর পূর্তি উদযাপন করছেন এবং পুতিন এ পর্যন্ত ২৫ বার চীন সফর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *