রোমে মেলোনি-মোদির বন্ধুত্ব! সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল দুই নেতা

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রোমে পৌঁছেছেন। রোমে নামার পর ইতালীর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান মোদি। তারা দুজন নৈশভোজে যোগ দেন। এরপর কলোসিয়াম পরিদর্শন করেন, যেখানে তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সামাজিক মাধ্যমে মোদি-মেলোনি আলাদা আলাদা পোস্ট দেন। যেখানে তাদের হাস্যোজ্জ্বল বিভিন্ন মুহূর্ত ধরা পড়ে। এসব ছবির নিচে ‘মজার মজার’ সব মন্তব্য করেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারী।

এক্স-এ (পূর্বতন টুইটার) ‘বন্ধু’ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি ছবি শেয়ার করে মেলোনি লিখেছেন: ‘রোমে স্বাগতম, বন্ধু!’ এর সাথে ইতালি ও ভারতের জাতীয় পতাকার দুটি ইমোটিকন যুক্ত করেছেন।


ছবিটির পটভূমিতে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত কলোসিয়াম দেখা যাচ্ছে, যা মূলত ফ্লাভিয়ান অ্যাম্ফিথিয়েটার নামে পরিচিত একটি বিশাল পাথরের ডিম্বাকৃতি স্থাপনা এবং তা আলোকিত অবস্থায় রয়েছে। ভাইরাল হওয়া এই ছবিটি দশ লক্ষেরও বেশি ভিউ, প্রায় ৬০,০০০ লাইক এবং দুই বিশ্বনেতার মধ্যে আন্তর্জাতিক বন্ধুত্বের সমর্থনে ২,০০০-এরও বেশি মন্তব্য পেয়েছে।

‘আমরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি। আজকের আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি, যেখানে আমরা ভারত-ইতালি বন্ধুত্বকে কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা চালিয়ে যাব,’ মেলোনি আরও বলেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি মেলোনির সঙ্গে নৈশভোজের চারটি ছবি শেয়ার করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন যে, রোমে অবতরণের পর তিনি মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হন এবং এরপর কলোসিয়াম পরিদর্শনে যান।

মোদির পোস্টটিতে লেখা ছিল, ‘গতকাল সন্ধ্যায় রোমে প্রধানমন্ত্রী মেলোনির সাথে দেখা হলো। আজ পরে আমাদের আলোচনার অপেক্ষায় রইলাম।’

ভারত-ইতালি বন্ধুত্ব আরও দৃঢ় হোক! মেলোনির সঙ্গে চারটি ছবিও শেয়ার করেন মোদি।  


মোদির এই পোস্টে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অনেক ‘বৈচিত্র্যপূর্ণ’ কমেন্ট করেছেন।

একজন লিখেছেন, এই ছবির ভাইব দেখে মনে হচ্ছে বিয়ে-পূর্ববর্তী ফিটো শুট হচ্ছে।

আরেকজন লিখেছেন, টাইটানিক সিনেমার ভঙ্গিতে দু’জনকে দেখা যাচ্ছে।

একে প্রেম কাহিনীর শুরু বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।


মোদি-মেলোনির এই প্রাণবন্ত ছবি নতুন নয়। তাদের এই সম্পর্কের রসায়ন পুরোনো। জি৭ শীর্ষ সম্মেলনের সময় মেলোনি মোদির সঙ্গে নিজের একটি সেলফি ও ভিডিও শেয়ার করেন। ছবিতে দুই নেতাকে হাসতে দেখা যায়। অন্যদিকে, ভিডিওতে তাদের ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা যায় এবং মেলোনি বলেন, মেলোডি টিমের পক্ষ থেকে হ্যালো।

গত বছর প্রধানমন্ত্রী মোদি ও মেলোনির দ্বিপাক্ষিক বৈঠকের পর ‘মেলোডি’ শব্দটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

মেলোনি এক্স-এ পোস্ট করেন, ‘হাই বন্ধুরা, #মেলোডি-র পক্ষ থেকে।’

তার পোস্টের জবাবে মোদি বলেছেন, ‘ভারত-ইতালি বন্ধুত্ব দীর্ঘজীবী হোক!’প্রধানমন্ত্রী মোদী তার পাঁচ-দেশ সফরের শেষ পর্যায়ে রয়েছেন। এর আগে তিনি নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস এবং সুইডেনে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *