আগামী বছর সিনেমার লড়াইয়ে মুখোমুখি হবেন দেব-জিৎ?

Spread the love

চলতি বছর শেষের পথে। এরইমধ্যে টলিউডে তৈরি করা হয়ে গেছে নতুন বছরের সিনেমা ক্যালেন্ডার। যাতে দেখা যাচ্ছে, আগামী বছরই প্রেক্ষাগৃহে মুখোমুখি লড়াইয়ে নামবেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও জিতেন্দ্র মদনানী জিৎ।

বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাসসহ ইন্ডাস্ট্রির পরিচালক এবং প্রযোজকেরা। বৈঠকের পরে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর পূজা এবং বড়দিনের সিনেমা চূড়ান্ত হয়েছে।

আরও জানানো হয়, উৎসবের সময় বিগ বাজেটের সিনেমাগুলোই মুক্তি পাবে। তবে কবে, কোন সিনেমা মুক্তি পাবে তার কিছুই এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে বিশ্বস্ত্র সূত্র বলছে, পূজা এবং বড়দিন মিলিয়ে আগামী বছর টলিউডে তিনটির বদলে চারটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, বৈঠকের পরিকল্পনামতো এগোলে পূজায় দেব এবং জিতের সিনেমা একসঙ্গে মুক্তি পেতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *