আটদিন হয়ে গেছে এখনও খোঁজ মেলেনি প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূর। স্ত্রীর খোঁজ না মেলায় দিশাহারা শুভ্রাংশু রায়।কি করবেন কোথায় যাবেন কিছুতেই ভেবে উঠে পারছেন না তিনি।চিন্তায় রয়েছে মেয়েরাও।কোনো জায়গায় কোনও হদিশ না মেলায় অবশেষে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন তিনি। আর এবার ডিএনএ নমুনা আসছে নেপাল থেকে।জানা যায়,গত ১ সেপ্টেম্বর নিখোঁজ ৪ পর্যটকের পরিবারের লোকজন নেপালে গিয়েছিলেন নেপাল প্রশাসনের সঙ্গে কথাও বলেন তাঁরা। ডিএনএ নমুনাও দিয়েছেন।সূত্রের খবর, শুভ্রাংশু রায়কেও নাকি যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে সন্তানদের দেখভালের কথা মাথায় রেখে যেতে পারেননি মুকুলপুত্র। এদিন তাঁর স্ত্রীর ডিএনএ-র নমুনা সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে বলেই খবর।নেপাল প্রশাসন বেওয়ারিশ দেহের চাপ সামলাতে গণ সৎকারের সিদ্ধান্ত নিয়েছে।তবে প্রতিটি দেহের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে যাতে ভবিষ্যতে পরিবারের লোকজন যোগাযোগ করলে খোঁজ পেতে পারেন।বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ শুভ্রাংশু সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ স্ত্রীর জন্য একটি পোস্টার পোস্ট করেন লেখা রয়েছে, শুভম গেস্ট হাউসে উঠেছিলেন শর্মিষ্ঠা। তাঁকে শেষবার গিরং পোর্টে দেখা গিয়েছিল।

কেউ খোঁজ জানলে পোস্টারে ৯০৫১৩৭৭০৬৮ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে। বলে রাখি,গত ২১ আগস্ট ‘চলো যাই’ নামে একটি পর্যটন সংস্থা ৩২ জনকে নিয়ে নেপালের উদ্দেশে রওনা দেয়। তাঁরা সকলেই মানস সরোবর যাচ্ছিলেন।১ জনকে পাওয়া গেলে বাকি ৩১ জনকে পাওয়া যায়নি।এখনো পর্যন্ত কারোর কোনও খোঁজ মেলেনি।আর তার মধ্যে শুভ্রাংশু রায়ের স্ত্রীও রয়েছেন।