‘আমি সেক্স ভালোবাসি…’! বিয়ের আগেই দু’টো বাচ্চা

Spread the love

অর্জুন রামপাল আপাতত ধুরন্ধরের সাফল্য চুটিয়ে উপভোগ করছেন। রণবীর সিং, অক্ষয় খান্না এবং আর মাধবন অভিনীত আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিটি ব্যাপক সাড়া পাচ্ছে। এসবের মাঝেই অর্জুন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একটি বড় আপটেড সামনে এনেছেন।

অর্জুন তাঁর সহবাস সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সাথে আংটি বদল সেরে ফেলেছেন অবশেষে। শনিবার, রিয়া চক্রবর্তী তাঁর পডকাস্টের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে অর্জুন এবং গ্যাব্রিয়েলা তাঁদের প্রেমের গল্প নিয়ে কথা বলেছেন। গ্যাব্রিয়েলা বলেন, ‘আমরা এখনও বিবাহিত নই…অর্জুন সাথে সাথে যোগ করেন, আমরা বাগদান করেছি। আমরা আপনার শোতে এটা প্রকাশ করছি’।

এই সময়, গ্যাব্রিয়েলা জানান তিনি অর্জুনের চেহারার জন্য তাঁর প্রেমে পড়েননি এবং সম্ভবত অর্জুনও একই কাজ করেছেন। তখনই অর্জুন বলে, ‘না, না, আমি ওঁর পিছনে গিয়েছিলাম কারণ ওহ ভীষণ হট, কিন্তু পরে বুঝতে পারি শুধু হট নয়, ওর মধ্যে আরও অনেক গুণ রয়েছে’। গ্যাব্রিয়েলা তখন ব্যাখ্যা করেছেন যে কীভাবে সন্তানদের অভিভাবকত্ব তাঁদের প্রেম সম্পর্কে বোঝাপড়াকে একটি নতুন রূপ দিয়েছে। তিনি বলেন, ‘ভালোবাসা একটা শর্ত নিয়ে আসে, তা হলো, এই মানুষটি যদি এমন আচরণ করে, তবেই আমি তাকে অনুমোদন করব বা ভালোবাসব। কিন্তু আপনার সন্তান থাকলে আপনি এটি করতে পারবেন না।’

৬ বছরের সম্পর্ক অর্জুন-গ্যাব্রিয়েলার। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০১৯ সালে জুটির প্রথম সন্তান আরিক জন্মগ্রহণ করে। চার বছর পর, ২০২৩ সালে তাঁদের দ্বিতীয় পুত্র আরিভের জন্ম হয়। খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন অর্জুন। তাঁর প্রথম স্ত্রীর নাম মেহের জেসিয়া। ২১ বছরের বিয়ে ভেঙেছিল দুজনের। অর্জুনের কথায়, অল্প বয়সে বিয়ে করাটাই কাল হয়েছিল দুজনের জন্য। প্রথমপক্ষের দুই কন্যা সন্তান রয়েছে অর্জুনের।

এখনও কেন বিয়ে করেননি দুজনে?

২০১৮ সাল থেকে একসঙ্গে থাকলেও গাঁটছড়া বাঁধেননি অর্জুন-গ্যাব্রিয়েলা। দুই সন্তানের মা-কে কেন বিয়ে করেননি অর্জুন? এর আগে রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে অভিনেতা জানিয়েছিলেন, ‘বিয়ে শুধুই এক টুকরো কাগজ। আমরা ইতিমধ্যে বিবাহিত, এবং আমার মনে এটি সম্পর্কে কোনও সন্দেহ নেই। তবে কখনও কখনও সেই কাগজের টুকরোটি আপনাকে পরিবর্তন করতে পারে। আপনি কেবল আইনত একভাবে আবদ্ধ, তবে এটি একে অপরের প্রতি আপনার মনোভাব পরিবর্তন করতে পারে। আমাদের দুজনের মনে, আমরা একে অপরের সাথে বিবাহিত… তার সঙ্গে আমার দুই সুন্দর ছেলে আছে। আমি ধন্য। আমার মেয়েদের সঙ্গেও গ্যাব্রিয়েলার মিষ্টি সম্পর্ক। মেহেরের সঙ্গেও গ্যাব্রিয়েলার খুব বন্ধুত্বপূর্ণ বন্ধন।’

বয়সে অর্জুনের চেয়ে ১৫ বছরের ছোট গ্যাব্রিয়েলা। প্রথম দেখায় গ্য়াব্রিয়েলার প্রতি তীব্র শরীরী আকর্ষণ জন্মেছিল অর্জুনের। তিনি অকপটে বলেছেন, ‘আমি সেক্স ভালোবাসি। তবে নিজের সঙ্গীর প্রতি সমর্পিত থাকাটা আরও বেশি জরুরি। কারুর সঙ্গে বিছানা শেয়ার করার সময় হয়ত আমরা খেয়াল রাখি না, কিন্তু আমরা একটা এনার্জি ভাগ করেনি।’

দক্ষিণ আফ্রিকার বাসিন্দা অর্জুনের হবু বউ। বয়স ৩৮। বেশকিছু বলিউডি ছবিতে অভিনয় করেছেন গ্র্য়াব্রিয়েলা। কবে বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে? সেটাই এখন দেখবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *