ইউনুস সরকারের উপদেষ্টা নজরুলের শাশুড়ির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ

Spread the love

নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে একের পর এক ঘটনা শিরোনাম কাড়ছে। সদ্য বাংলাদেশে একা সাংবাদিক সহ একাধিক সেলেবের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের হয়েছে। যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। অভিনেত্রী শাওন, সম্পর্কে বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের অন্যতম আসিফ নজরুলের শাশুড়ি। প্রসঙ্গত, হুমায়ুন আহমেদের প্রথম পক্ষের সন্তান অভিনেত্রী শিলা আহমেদের স্বামী হচ্ছেন ড. আসিফ নজরুল। আর নজরুল হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রকের উপদেষ্টা।

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মোট ৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। শাওন ও আলমগির ছাড়াও আরও দুইজন ছাড়াও, অভিযুক্তদের তালিকায় রয়েছেন বাংলাদেশের মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। রবিবার রাত ২ টো পার করে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ করেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কতটা দূর এগিয়েছে পুলিশ? বাংলাদেশের ‘প্রথম আলো’ সংবাদমাধ্যমের খবর অনুসারে অভিযোগটি সাইবার সংক্রান্ত বিষয় নিয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বলে জানানো হয়েছে থানার তরফে। জানা গিয়েছে, সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে, আরিয়ান আহমেদের অভিযোগ, আওয়ামি লিগের অপরাধমূলক কর্মকাণ্ডে উস্কানিমূলক বক্তব্য ও জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি ঘিরে তিনি নিজে এই অভিযোগ দায়ের করেছেন ৪ জনের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, অভিযুক্তরা বিভিনিন টক শো বা সোশ্যাল মিডিয়া পোস্টে সেদেশের নিষিদ্ধ সংগঠন আওয়ামি লিগের পক্ষে কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *