ইরানের সর্বাচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সংঘটিত শিশুহত্যা ও যুদ্ধাপরাধের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে করতে হবে।
দেশের বিচার বিভাগীয় সপ্তাহ উপলক্ষে দেয়া এক বার্তায় মোজতবা বলেছেন, মিনাব ও লামার্দে সংঘটিত শিশুহত্যা এবং যুদ্ধাপরাধের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে করতে হবে।
তিনি জুন ২০২৫ এবং মার্চ ২০২৬ সালের যুদ্ধের সময় ইরানি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার কথাও বলেন।
খামেনেনি বলেন, ‘এই অপরাধের হোতাদের অবশ্যই গ্রেফতার করে এর জন্য জবাবদিহি করতে হবে। তিনি এই অভিযুক্ত অপরাধগুলোকে শত শত, এমনকি হাজার হাজার গুরুত্বপূর্ণ আইনি মামলার মধ্যে একটি মামলা হিসেবে বর্ণনা করেন, যা দেশীয় ও আন্তর্জাতিক আদালতে গুরুত্বের সাথে অনুসরণ করা আবশ্যক।’
তিনি বলেন, এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে মিনাব ও লামার্দে শিশুহত্যা, চিকিৎসা ও পরিষেবা কেন্দ্রগুলোতে হামলা এবং সাইয়েদ আলী খামেনির গুপ্তহত্যা।
এর পাশাপাশি ইরানি জনগণের ওপর ব্যাপক শারীরিক, মানসিক, বস্তুগত ক্ষতিসাধন করা হয়েছে বলেও তিনি বর্ণনা করেছেন।

‘ইসলামী প্রজাতন্ত্রের বিচার বিভাগের দায়িত্ব হলো জনগণের অধিকার রক্ষা করা, জনস্বার্থ ও বৈধ স্বাধীনতা পুনরুদ্ধার করা, দুর্নীতি দমন করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, আইন সমুন্নত রাখা এবং আইনের বাস্তবায়ন তদারকি করা।’ বলেন খামেনি।