ইরানে ভারি বৃষ্টির পর ‘রক্তিম’ হয়ে উঠল মাটি

Spread the love

ভারি বৃষ্টির ফলে স্থানীয়ভাবে পরিচিত ‘রেড বিচ’ নামে পরিচিত দক্ষিণ ইরানের হরমুজ দ্বীপের একটি অংশ উজ্জ্বল লাল রঙে রূপ নিয়েছে। এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।বৃষ্টির জলে পাহাড়ি ঢাল থেকে লাল রঙের খনিজ মাটি ধুয়ে সাগরে নেমে আসায় সমুদ্রের জল ও সৈকত ‘রক্তিম আকার’ ধারণ করে।

আরব সাগরের হরমুজ প্রণালিতে অবস্থিত হরমুজ দ্বীপ তার স্বাভাবিক লাল মাটি ও রঙিন প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। দ্বীপের মাটিতে থাকা লৌহসমৃদ্ধ খনিজ সৈকতকে এই বিশেষ রঙ দেয়। স্থানীয়ভাবে একে ‘গোলাক’ বলা হয়।

ভারি বৃষ্টি হলে এই মাটি পাহাড় থেকে নেমে সাগরে মিশে যায়, ফলে এমন লাল রঙের দৃশ্য দেখা যায়। বৃষ্টির পর সৃষ্ট এই রঙ পরিবর্তনের ঘটনা দ্বীপটিতে বেশ জনপ্রিয় এবং পর্যটক ও আলোকচিত্রীদের আকর্ষণ করে।

ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সৈকত ও অগভীর সমুদ্রের পানি উজ্জ্বল লাল হয়ে যাচ্ছে। এ ঘটনার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যা মানুষের কৌতূহল বাড়িয়েছে। প্রতিবেদন অনুসারে, ঘটনাটি নিয়মিত হলেও প্রতিদিন ঘটে না এবং এটি দ্বীপটির বিশেষ ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে জড়িত। মাটিতে থাকা আয়রন অক্সাইড ও অন্যান্য খনিজ জলে মিশে এমন লাল রঙ তৈরি করে। কেউ কেউ একে ‘ব্লাড রেইন’ বলে উল্লেখ করলেও, এতে কোনো জীবজ উপাদান নেই।

‘রেইনবো আইল্যান্ড’ নামেও পরিচিত হরমুজ দ্বীপ তার বহু রঙের ভূমি, খাঁজকাটা উপকূল ও ঐতিহাসিক স্থানের জন্য পর্যটকদের আকর্ষণ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *