এবার বিতর্কে মেসির ৭০ ফুট উঁচু মূর্তি! পায়ের কাছে স্বামীজি

Spread the love

শনিবার থেকে শুরু হল লিওনেল মেসির ভারত সফর। প্রথম দিনই তিনি বেছে নিয়েছিলেন কলকাতাকে যদিও সেই সফরের অভিজ্ঞতা বেশ তিক্ত। তবে ফুটবলের রাজপুত্র কলকাতায় আসার আগে থেকেই তৈরি হচ্ছিল তাঁর গনচুম্বি মূর্তি। আজ সেই মূর্তি মেসি ভারচুয়ালি উন্মোচনও করেন। কিন্তু এবার সেই মূর্তি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। কারণ? সেই মূর্তির পায়ের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তি।

কলকাতার ভিআইপি রোডে বসেছে মেসির ৭০ ফুট উঁচু মূর্তি। তা দেখে আপ্লুত মেসি হয়ে গিয়েছিলেন মেসি নিজেই। তিনি তাই মূর্তি উন্মোচনের সময় বললেন, ‘এই স্বীকৃতির জন্য ধন্যবাদ।’ এই মূর্তিটি তৈরির দায়িত্ব নিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মাত্র ৪০ দিনে তৈরি হয়েছিল আকাশছোঁয়া মূর্তি। শিল্পী মন্টি পাল নেতৃত্ব দিয়েছেন গোটা শিল্পকর্মে। শ্রীভূমির সভাপতি সুজিত বসুর চেষ্টায় এবং উদ্যোগে মূর্তিটি তৈরি হয়েছে। কিন্তু সেই মূর্তির পায়ের কাছেই দেশকে যিনি বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল সেই স্বামীজির মূর্তি। তাই নেটপাড়া জুড়ে বিতর্ক। অনেকেই বলছেন এ ‘বাঙালির লজ্জা’।

তবে এই বিতর্কের পাশাপাশি শনিবার শহর কলকাতায় যা ঘটল তা নিয়েও বিস্তর চর্চা শুরু হয়েছে। শনিবার ঠাসা কর্মসূচি ছিল মেসির। জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সম্বর্ধনা জানাবেন। থাকবেন শাহরুখও কিন্তু সবটাই চোখের নিমেষে শেষ। মুখ্যমন্ত্রী ক্ষমা চান আন্তর্জাতিক তারকা লিওনেল মেসির কাছে। তাছাড়াও শাহরুখ খান দীর্ঘসময় যুবভারতীর বাইরে থেকেও, ঢুকতে পারেননি স্টেডিয়ামে। মেসিকেও তড়িঘড়ি মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর শহর ছাড়েন তিনি। দর্শকরা অনেকেই তাঁদের কষ্টে জমানো টাকা জমিয়ে টিকিট কেটেছিলেন, তার সবটাই বৃথা গেল, কারণ অনেকে চোখের দেখাটাও দেখতে পেলেন না মেসিকে।

লিওনেল মেসিকে কলকাতায় আনার মূল কান্ডারি ছিলেন শতদ্রু দত্ত। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ফুটবলপ্রেমীরা। তাঁদের দাবি, বিরাট স্ক্যাম করা হয়েছে, তাই এবার টাকা ফেরত দিক আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *