কলেজের চুক্তিভিত্তিক অধ্যাপকদের জন্য বড় ঘোষণা

Spread the love

বিজেপি শাসিত গুজরাট, উত্তরাখণ্ড, অসমের মতো রাজ্যগুলিতে ইতিমধ্যেই লাগু রয়েছে অভিন্ন দেওয়ান বিধি। আর সেই ইউসিসি বা অভিন্ন দেওয়ান বিধি এবার বাংলায় লাগু করার উদ্যোগ নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবারই রাজ্যের বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ হবে। এদিকে, স্টেট এইডেড কলেজ শিক্ষকদের জন্য সুখবর শোনালেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, স্টেট এইডেড কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধি হল ২০০০ টাকা করে। ভোকেশনাল টিচারদেরও বেতন বৃদ্ধি হল ২০০০ টাকা করে।

মোদী সরকার কেন্দ্র থেকে বারবার বার্তা দিয়েছে যে আইন সকলের জন্য সমান। দেশের দুই ধরনের আইনের বিরুদ্ধে মোদী সরকার চিরকারই সরব হয়েছে। এরপর দেখা গিয়েছে, একাধিক রাজ্যে পর পর এই অভিন্ন দেওয়ান বিধি লাগু হয়েছে। উত্তরাখণ্ড, অসম, গুজরাটের মতো রাজ্যেও সেই বিধি লাগু করতে দেখা গিয়েছে। এবার সেই পথে হাঁটছে পশ্চিমবঙ্গও। অভিন্ন দেওয়ানি বিধি হল, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে ভারতের সব নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন। বিজেপি সরকার নির্বাচনের বহু আগে থেকেই এই অভিন্ন দেওয়ান বিধি লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল। আর এবার সেই বিধিই লাগুর পথে হাঁটছে সরকার। তবে এর আগে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিন্ন দেওয়ান বিধির চরম বিরোধিতা করেন।

এদিকে, আজ বিধানসভায় রাজ্যের স্টেট এইডেড কলেজ শিক্ষকদের ও ভোকেশনাল টিচারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন। তাঁদের মাসে ২০০০ টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে। এছাড়াও তিনি জানান, যে কোনও দুর্ঘটনা বা বিপর্যয়ের তড়িঘড়ি অ্যাকশন নিতে এবার তৈরি হতে চলেছে রাজ্যের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, তারাতলার মতো যে কোনও বিপর্যয় ঘটলে, যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায়, তার জন্য বাহিনী তৈরি করা হচ্ছে। তিনি জানিয়েছেন ২০০ জনের বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি করবে রাজ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *