খুব শীঘ্রই পেতে চলেছেন ৩০০০! নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের

Spread the love

কলকাতায় আসলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান(Dr. Ashok Kumar Lahiri)।কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।পাশাপাশি বাংলায় বিজেপি প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary) হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানায়।পশ্চিমবঙ্গ যে সোনার বাংলায় পরিণত হচ্ছে তা বুঝতে আর বাকি নেই। সাথে বিজেপি সংকল্পে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি ছিল সব বাস্তবায়ন হতে চলেছে। নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতিতে ৩০০০ করে যে মহিলাদের দেওয়া হবে তাও খুব শীঘ্রই পেতে চলেছেন তাঁরা।

শুক্রবার নীতি আয়োগ ভবনে নতুন দায়িত্ব গ্রহণ করেন প্রাক্তন বিজেপি বিধায়ক(Dr. Ashok Kumar Lahiri)।২০২১ সালের বিধানসভা নির্বাচনে বালুরঘাট থেকে অশোককে প্রার্থী করেছিল বিজেপি। জিতেছিলেন তিনি। তবে এ বার আর তাঁকে প্রার্থী করেনি বিজেপি। তাঁকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করে নরেন্দ্র মোদী সরকার। পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনের পর পরই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে অশোকের(Dr. Ashok Kumar Lahiri) নাম ঘোষণা করা হয়েছিল। নতুন দায়িত্ব পাওয়ার পরেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখাও করেছিলেন বালুরঘাটের প্রাক্তন বিধায়ক।কখনও ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে, কখনও পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসাবে কাজ করা অশোক দিল্লি ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক বহাল থেকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *