গাড়িতে আগুনের পর ভয়াবহ বিস্ফোরণ! দিগ্বিদিক দৌড়ে পালালো জনতা

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কেন্দ্রস্থল ম্যানহাটনে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ মে) ওয়াল স্ট্রিট এলাকার অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘চার্জিং বুল’ ভাস্কর্যের কাছে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ করে একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার পর সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এবিসি নিউইয়র্ক-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।


লোয়ার ম্যানহাটনের যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছে, তা সাধারণত পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিক ও বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে সাধারণ মানুষ ও পর্যটকরা দিগ্বিদিক দৌড়ে পালিয়ে যেতে শুরু করেন।


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলতে থাকা একটি গাড়ি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশেও উড়ে যাচ্ছে এবং এর পরপরই ঘটে মূল বিস্ফোরণটি।ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল। পরে এতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে দমকলকর্মীদের অপেক্ষা করছিলেন।


দমকলকর্মীরা সন্ধ্যা ৭টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *