বিগত কিছু মাস ধরে অভিষেক এবং ঐশ্বর্যর বিবাহ-বিচ্ছেদের জল্পনা কল্পনা ছড়িয়েছিল সর্বত্র। সেই জল্পনাকে ভুল প্রমাণ করে এই পার্টিতে দম্পতি হাতে হাত ধরে প্রবেশ করেন। অতিথিদের সঙ্গে কথা বলার সময়ও একে অপরের হাত ধরেছিলেন তাঁরা।
গত ৫ নভেম্বর মুম্বইয়ে একটি বিশাল বড় দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন মণীশ মালহোত্রা। অক্ষয় কুমার থেকে মাধুরী দীক্ষিত, পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির প্রত্যেক তারকারা। তবে এই অনুষ্ঠানে সকলে নজর কেড়ে নিয়েছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন।
এই দিন অভিষেক পরেছিলেন কালো শেরওয়ানি, সঙ্গে সুখ্য কারুকার্যযুক্ত একটি কালো জ্যাকেট। অন্যদিকে একটি জমকালো লাল শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছিলেন ঐশ্বর্য। সঙ্গে ছিল ভারী মানানসই গয়না। সব মিলিয়ে যেন রাজরানী দেখতে লাগছিল ঐশ্বর্যকে।
সব থেকে বড় বিষয়, ছবি শিকারীরা যখন একা ছবি তোলার জন্য অনুরোধ করেন তখন খুব বিনয়ের সঙ্গে তারকারা প্রত্যাখ্যান করেন সেই অনুরোধ। যতক্ষণ ছবি তোলা হয় ততক্ষণ একে অপরের সঙ্গে হাতে হাত ধরেই ছবি তোলেন তাঁরা। এমনকি একটি ছবিতে পোজ দেওয়ার জন্য ঐশ্বর্যকে কাছেও টেনে নেন অভিষেক। সবমিলিয়ে যতক্ষণ ক্যামেরা চলছিল ততক্ষণ ঐশ্বর্য আর অভিষেকের থেকে যেন চোখ সরানো যাচ্ছিল না।ঐশ্বর্য এবং অভিষেককে একসঙ্গে দেখে ভীষণ খুশি হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। একজন লেখেন, আপনাদের দুজনকে একসঙ্গে দেখে ভীষণ ভালো লাগছে। অন্য একজন লেখেন, ২০০৮ সালকে যেন আবার ফিরিয়ে আনলেন আপনারা। তৃতীয় একজন লিখেছেন, একে অপরের থেকে যেন চোখ সরাতেই পারছেন না তাঁরা। কেউ আবার লিখেছেন, আমার চোখে জল চলে এলো।
১৯৯৯-২০০০ সালের দিকে একটি ফটোশুটের সময় পেশাগতভাবে তাদের প্রথম দেখা হয় এবং তারা ২০০০ সালে ‘ধাই অক্ষর প্রেম কে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন। ‘উমরাও জান’, ‘গুরু’ এবং ‘ধুম ২’-এর মতো সিনেমার শুটিং করার সময় তাদের সম্পর্ক আরও গভীর হয় এবং তা প্রেমে পরিণত হয়। এরপর ২০০৭ সালে অভিষেক ঐশ্বর্যকে বিয়ের প্রস্তাব দেন।

২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বইয়ে বচ্চন পরিবারের বাসভবনে একটি ঐতিহ্যবাহী রোকা ও ব্যক্তিগত বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২০১১ সালে এই দম্পতির কন্যা আরাধ্যা বচ্চনের জন্ম হয়। বারবার বিবাহবিচ্ছেদের গুজব সত্ত্বেও, এই দম্পতি বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েই মূলত জনসমক্ষে নিজেদের সামলে নিয়েছেন।
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের আসন্ন কাজ সম্পর্কে
২০২৩ সালে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান ২’-এ অভিনয়ের পর ঐশ্বর্য এখনও তাঁর নতুন প্রকল্পের ঘোষণা না করলেও, অভিষেক তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন এবং সুহানা খান। এছাড়া রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা এবং অন্যান্যরা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।