জগদ্ধাত্রীর পর জি-এর আরও এক মেগা বন্ধ! তিন মাসেই সফর শেষ

Spread the love

সদ্য শেষ হয়েছে জগদ্ধাত্রী। জ্যাস স্যানালকে টিভির পর্দায় বেজায় মিস করছে দর্শক। এর মাঝেই ফের মন খারাপ করা খবর। জি বাংলার পর এবার জি বাংলা সোনারের অন্যতম শো S.I.T বেঙ্গল শেষ হচ্ছে।

হ্যাঁ, নতুন বছরের গোড়া থেকেই জি বাংলা সোনারে আর দেখা যাবে ঋষি কৌশিক-রুকমা রায়দের। শাশুড়ি-বউমার কুটকচালি কিংবা তথাকথিত রোম্যান্স, পরকীয়ার বাইরে বেরিয়ে একটু ভিন্নস্বাদে গল্প ছিল এই মেগা সিরিয়াল। দীর্ঘদিন পর ডিটেক্টিভধর্মী মেগা বেশ পছন্দ করছিল দর্শক। হঠাৎ করে S.I.T বেঙ্গল শেষ হওয়ায় হতাশ সকলেই। সিরিয়াল বন্ধের খবরে সিলমোহর দিয়েছেন সিট বাংলার অন্যতম পরিচিত মুখ জ্য়ামি বন্দ্যোপাধ্য়ায়। ফেসবুক পোস্টে শ্যুটিংয়ের শেষদিনের আবেগঘন মুহূর্ত তুলে ধরেছেন অভিনেতা। গ্রুফফিতে হাসিমুখে পোজ দিচ্ছেন ফাল্গনী চট্টোপাধ্যায়, রুকমা-ঋষি কৌশিক, বাসবদত্তারা। ছিলেন জ্যামিও।

ছবির ক্যাপশনে জ্যামি লেখেন, ‘শেষদিনের শ্যুটিং, সিট বাংলা।’ কমেন্ট বক্সে উপচে পড়ছে দর্শকদের হাতশা। একজন লেখেন, ‘এত দ্রুত সিট বাংলা শেষ হচ্ছে কেন?’ অনেকের মনেই এই প্রশ্ন! হ্যাঁ, সিট বাংলার সিজন ১-এর সফর থামছে। ১০০ পর্বের নির্ধারিত গল্প এটি। সেই মতো সিজন ১-এ যবনিকা। অপর পোস্টে জ্যামি লেখেন, ‘সবাইকে অনেক অনেক ভালবাসা,আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।’ জ্যামি জানিয়েছেন, ২রা জানুয়ারি পর্যন্ত টিভির পর্দায় দেখা যাবে তাঁদের।

নতুন বছরে এই মেগার নতুন সিজন আসবে কিনা তা স্পষ্ট নয়। তবে সিজন ২ নিয়ে ফির আসবার দাবি জানিয়েছে ভক্তকূল। এই মেগার সঙ্গেই বাংলা টেলিভিশনে কামব্য়াক করেছিলেন বেশ কয়েকবছর ধরে হিন্দি মেগায় কাজ করা ঋষি কৌশিক। রুকমা রায়, বাসবদত্তারাও বেশ কয়েকমাসের বিরতির পর S.I.T বেঙ্গলে কাজ করছিলেন। মন খারাপ সকলেরই।

বছর শেষ হওয়ার আগেই বাংলা টেলিভিশনে বড় বদল এসেছে। জি বাংলা তাঁদের একসময়ের দুটো টিআরপি টপার মেগা বন্ধ করে শুরু করেছে তারে ধরি ধরি মনে করি এবং বেশ করেছি প্রেম করেছি-র মতো দুটি ভিন্নস্বাগের মেগা। জগদ্ধাত্রী তো সেরা পাঁচে থেকে সফর শেষ করেছে। স্টার জলসাতেও শুরু হয়েছে গৌরব-শোলাঙ্কির মিলন হবে কতদিনে এবং স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্য়া ব্যানার্জি। বর্তমানে টিআরপি তালিকায় এক নম্বরের লড়াই মূলত পরশুরাম এবং পরিণীতার মধ্য়ে। জোর টক্কর দিচ্ছে প্রফেসর বিদ্যাও। সব মিলিয়ে নতুন বছরে টিআরপি টপারের তাজ কার মাথায় ওঠে, সেইদিকে নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *