‘জঙ্গির মুখোমুখি হওয়া লোকটিকে…’! সিডনির গুলি চালনার ঘটনাস্থলে ছিলেন মাইকেল ভন!

Spread the love

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে রবিবার নারকীয় হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ১০র বেশি জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বন্দুকবাজদের মধ্যে একজনকে হত্যা করা গিয়েছে। অপরজন ধৃত। এদিকে, এই রক্তাক্ত অবস্থা যখন ছিল, গুলি চালনার ঘটনাস্থলে তখন ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক মাইকেল ভন!

একজন বন্দুকবাজকে পিছন থেকে হানা দেন এক সাধারণ ব্যক্তি!

সিডনির বন্ডাই বিচের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর ঘটনা উঠে আসছে। জানা গিয়েছে, যে সময় এই হামলা হয় সিডনির বন্ডাই বিচে, সেই সময় সেখানে ইহুদিদের অনুষ্ঠান হানুকা উদযাপন হচ্ছিল। সেই সময়ই এই গুলি চলে। এদিকে এক ভিডিয়োতে দেখা গিয়েছে, এক সাধারণ মানুষ, ওই ঘটনাস্থলে থাকা দুই বন্দুকবাজের মধ্যে একজনকে পিছন থেকে হানা দেন। এদিকে, তথ্য আরও বলছে যে বন্দুকবাজরা এই ঘটনা ঘটিয়েছে তাদের মধ্যে একজন ২৪ বছর বয়সী নাভিদ আক্রম। আপাতত এই নাভিদকে ঘিরে অস্ট্রেলিয়ার কাউন্টার টেররিজম টিম তদন্তে নেমেছে। এদিকে, ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইজরায়েলের নেতামন্ত্রীরা। অন্যদিকে, এই ঘটনার পরই বিশেষ বৈঠকে বসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ।

গুলিচালনার সময় বন্ডাই বিচে ছিলেন ভন!

অস্ট্রেলিয়ায় চলছে ‘২০২৫-২৬ অ্যাসেজ’ সিরিজ। আর সেই কারণেই ব্রডকাস্টারদের তরফে অস্ট্রেলিয়ায় রয়েছেন বহু ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা। রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ক্রিকেটার মাইকেল ভন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি এক রেস্তোরাঁর ভিতর আটকে ছিলেন। পরে ইমার্জেন্সি সার্ভিসের তৎপরতায় তিনি নিরাপদে বাসস্থানে ফেরেন। ভন তাঁর পোস্টে লেখেন,’ বন্ডির একটি রেস্টুরেন্টে আটকে থাকা ভীতিকর ছিল.. এখন বাড়ি
(তে) নিরাপদ.. তবে জরুরি পরিষেবা এবং জঙ্গির মুখোমুখি হওয়া লোকটিকে অনেক ধন্যবাদ .. যাঁরা প্রভাবিত হয়েছেন তাঁদের সাথে সমবেদনা রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *