বৃহস্পতিবার আসা মানেই ডেইলি সোপের রেজাল্ট আউট। আর এবারের টিআরপি তালিকায় নিঃসন্দেহে চমক আছে। কারণ আজই আসবে জগদ্ধাত্রীর শেষ টিআরপি, সঙ্গে আবার বেশ করেছি প্রেম করেছি-র প্রথম করেছি-র প্রথম টিআরপি। চলুন দেখে নেওয়া যাক, টিআরপি চার্টে কোন খেলা দেখাল এই মেগাগুলো।
এবারের বড় চমক পরিণীতা। কারণ অনেক সপ্তাহ পরে রায়ান আর পারুল উঠে এল পয়লা নম্বরে। পরশুরামকে পিছনে ঠেলে দিল ইশানী-উদয়। অর্থাৎ স্লট হারাল তটিনী-শিবপ্রসাদ। এখন যেমন পরিণীতা-তে রয়েছে টানটান মোড়। কারণ স্পষ্ট রায়ান ভালোবাসে পারুলকে। কীভাবে সে নিজের প্রেমের বহিঃপ্রকাশ করবে, সেটা দেখার অপেক্ষাতেই সকলে। তৃতীয় স্থানে রাঙামতি তীরন্দাজ। আর গত সপ্তাহের থেকে একধাপ নেমে, চার নম্বরে প্রফেসর বিদ্যা ব্যানার্জী।
এবারের টিআরপি তালিকার আলোচনায় যে ধারাবাহিকের কথা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে, তা হল জগদ্ধাত্রী। শেষ সপ্তাহে এসেও টিআরপি-র সেরা পাঁচে থাকল এই মেগা। অন্তিম সপ্তাহের রেটিং এল ৬.৪।
এদিকে ‘বেশ করেছি প্রেম করেছি’ নিয়ে উন্মাদনা থাকলেও, হারাতে পারল না জলসার ‘ও মোর দরদিয়া’কে। বরং ৬.২ রেটিং দিয়ে যৌথভাবে স্লট রাখল নিজের দখলে। এমনকী. চিরদিনই তুমি যে আমার-ও স্লট হারাল লক্ষ্মী ঝাঁপি-র কাছে। যেই সময় আর্য-অপর্ণার রোম্যান্স তুঙ্গে, দুজনের বিয়ের কথা হচ্ছে, সেখানে ধারাবাহিকের স্লট হারানো প্রশ্ন তুলছে দিতিপ্রিয়ার ছেড়ে যাওয়া নিয়ে। অনলাইনে যতই মাতামাতি হোক, টিভির দর্শক কি ‘নতুন অপর্ণা’ হিসেবে মানতে পারছে না শিরিন পালকে?
নম্বর কমছে আরেক চর্চিত মেগা চিরসখারও। একসময় বেশ লম্বা গ্যাপিং ছিল জোয়ার ভাঁটা-র সঙ্গে। তবে এবার দেখা গেল, দুটি মেগার রেটিংয়ের ব্যবধান মাত্র .১ নম্বরের। চিরসখা ৫.৮, জোয়ার ভাঁটা ৫.৭।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-
প্রথম: পরিণীতা (৭.১)
দ্বিতীয়: পরশুরাম (৬.৯)
তৃতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.৮)
চতুর্থ: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৬)
পঞ্চম: জগদ্ধাত্রী (৬.৪-অন্তিম সপ্তাহ)
ষষ্ঠ: ও মোর দরদিয়া/ বেশ করেছি প্রেম করেছি (৬.২)
সপ্তম: লক্ষ্মী ঝাঁপি (৬.০)
অষ্টম: আমাদের দাদামণি/ চিরদিনই তুমি যে আমার (5.9)
নবম: চিরসখা (৫.৮)
দশম: জোয়ার ভাঁটা (৫.৭)
আপাতত অনেকেই অপেক্ষা করে আছেন পল্লবীর কামব্যাক মেগা-র টিআরপি রেটিং কেমন আসবে তার জন্য। তারে ধরি ধরি মনে করি-র সম্প্রচার শুরু হয়েছে চলতি সপ্তাহে। মুখোমুখি হবে রাঙামতি তীরন্দাজের। এখন দেখার রাঙামতি-কে হারাতে পারে নাকি গোরা-রূপমঞ্জরী।