জীবনে প্রথম মানুষের থেকে রেশন পেয়ে খুব খুশি বছর ৭৫ এর গৌরপদ হালদার

Spread the love

জীবনে প্রথম মানুষের থেকে রেশন পেয়ে খুব খুশি বছর ৭৫ এর গৌরপদ হালদার(Gourpada Halder)।অভাব কাকে বলে তা খুব ছোট থেকে দেখেছেন।৮০ দোরগোড়ায় এসেও কড়া রোদের মধ্যে নৌকা চালিয়ে যাত্রীদের পারাপার করান তিনি।ঝড়,বৃষ্টি, রোদ সব প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বনগাঁর ইছামতী নদী পারাপার করিয়ে দেন তিনি।প্রখর রোদে টুপি পরে বৃদ্ধ মানুষটি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকার দাঁড় টানেন।মাটির বাড়িতে রয়েছে অভাব,ভাঙা মাটির ঘরে ভাড়া থাকেন স্ত্রীকে নিয়ে।নৌকা চালিয়ে সারা দিনে ১০০ টাকা উপার্জন করতে হিমশিম খান মানুষটি।ভালোমন্দ খাবার কাকে বলে তা তিনি জানেন না।আর এই মানুষটির জন্য রেশন নিয়ে যান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চৈতালী বোস(Chaitali Bose)। এক সহৃদয় ব্যক্তি গৌরপদ হালদারের জন্য রেশন পাঠান,যা দায়িত্ব সহকারে তাঁর বাড়িতে পৌঁছে দেন তিনি।আর রেশন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান গৌর দাদু ও তাঁর স্ত্রী। বলেন,এমন কেউ কখনও আগে দেয়নি।তিনি আরও বলেন,তার নিজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, যার কারণে কোনও সুবিধাও পান না।তিনি জানান,কেউ যদি তাকে অর্থ দিয়ে পাশে থাকতে চান তাহলে চৈতালী বোসকে দিতে পারেন,সমস্ত সহায়তা তাঁর কাছ পর্যন্ত পৌঁছাবে।আপনার সামান্য সহায়তায় বৃদ্ধ দম্পতি ভালো করে শেষ জীবনটা কাটাতে পারবেন।ভিডিও লিঙ্ক দেওয়া হল

https://www.facebook.com/share/v/1PvPZCWCqg/

Leave a Reply